• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

প্রথমবার শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশের নারীরা

admin by admin
May 3, 2026
in খেলাধুলা
0
প্রথমবার শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশের নারীরা

RelatedPosts

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা, স্কোয়াডে নেইমার

আর্জেন্টিনার গ্রুপসঙ্গী হয়ে ২৮ বছর পর বিশ্বকাপে ফিরছে অস্ট্রিয়া, দল ঘোষণা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি প্রকাশ করল বিসিবি


রুপসীবাংলা৭১ অনলাইন : তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রীলংকার কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ নারী দল। আজ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শ্রীলংকার কাছে ৩ রানে হেরেছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ২৫ ও ২১ রানে হেরেছিল টাইগ্রেসরা। ফলে প্রথমবারের মত টি-টোয়েন্টিতে শ্রীলংকার কাছে হোয়াইটওয়াশ হল বাংলাদেশ।

শনিবার ম্যাচ শুরুর আগে বৃষ্টির কারণে বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ৯ ওভারে নির্ধারিত হয়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে শ্রীলংকাকে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ।

২১ বলে ৪৩ রানের সূচনা করে শ্রীলংকা। ১০ বলে ১৯ রান করা লংকান ওপেনার ইমেশা দুলানিকে সাজঘরে পাঠিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট উপহার দেন অফ-স্পিনার সুলতানা খাতুন।

এরপর সুলতানার ঘূর্ণিতে পড়ে ৫৩ রানে ৪ উইকেট হারায় শ্রীলংকা। কিন্তু ওপেনার ও অধিনায়ক চামারি আতাপাত্তুর ২৭ বলে ৫টি চার ও ১টি ছক্কায় গড়া ৪১ রানের সুবাদে ৯ ওভারে ৬ উইকেটে ৮৭ রান তুলে শ্রীলংকা। সুলতানা ২ ওভারে ৮ রানে ৩ উইকেট নেন। এছাড়া সানজিদা আক্তার মেঘলা ১ উইকেট শিকার করেন।

জবাবে ১৩ রানে প্রথম উইকেট পতনের পর ২০ বলে ৩০ রান যোগ করেন জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারি। উইকেটে সেট হয়ে দলীয় ৫৬ রানের মধ্যে বিদায় নেন তারা। জুয়াইরিয়া ১১ বলে ১৫ এবং সোবহানা ১৫ বলে ২১ রান করেন। তাদের বিদায়ের সময় ২০ বলে ৩২ রান দরকার ছিল বাংলাদেশের।

অষ্টম ওভারে স্বর্ণা আক্তার ৪ ও রিতু মনি ৩ রানে আউট হলে শেষ ওভারে ১৪ রান দরকার পড়ে বাংলাদেশের।
শেষ ওভারের প্রথম বলে সাজঘরে ফিরেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। ১টি ছক্কায় ৯ বলে ১৩ রান করেন তিনি। পরের দুই বল থেকে ৪ রান তুলেন সুলতানা। চতুর্থ বলে চার মেরে শেষ দুই ডেলিভারিতে জয়ের জন্য ৬ রানের সমীকরণ পায় বাংলাদেশ। কিন্তু শেষ দুই বলে ২ রানের বেশি তুলতে পারেননি সুলতানা ও শারমিন।

ফলে ৯ ওভারে ৬ উইকেটে ৮৪ রান করে ম্যাচ হারে বাংলাদেশ। সুগানদিকা কুমারি ও আতাপাত্তু ২টি করে উইকেট নেন। ম্যাচ ও সিরিজ সেরা হন আতাপাত্তু।টি-টোয়েন্টির আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ নারী দল।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

ক্ষুদে শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

Next Post

রূপগঞ্জে ৪ বছর পর গ্রেফতার হল সংঘবদ্ধ সিরিজ ডাকাত চক্রের আরো ১ জন

Next Post
রূপগঞ্জে ৪ বছর পর গ্রেফতার হল সংঘবদ্ধ সিরিজ ডাকাত চক্রের আরো ১ জন

রূপগঞ্জে ৪ বছর পর গ্রেফতার হল সংঘবদ্ধ সিরিজ ডাকাত চক্রের আরো ১ জন

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.