• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগ, এনবিআরকে ধন্যবাদ জানিয়েছে বিএনটিটিপি

admin by admin
April 29, 2026
in অন্যান্য
0
সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগ, এনবিআরকে ধন্যবাদ জানিয়েছে বিএনটিটিপি

RelatedPosts

মহান মে দিবস: শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার

মহানবী (সা.) যাকে উম্মাহর সবচেয়ে বিশ্বস্ত বলেছিলেন

এনবিআর-আত্মা প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ

সরকারের রাজস্ব বৃদ্ধি নিশ্চিত করা এবং সিগারেটের অবৈধ বাণিজ্য বন্ধ করতে দেশে উৎপাদিত সব ধরনের সিগারেটের প্যাকেটে ‘কিউআর বা এয়ার কোড’সংযুক্ত করার উদ্যোগ নেওয়ায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি)। আজ বুধবার (২৯ এপ্রিল ২০২৬) দুপুরে বিএনটিটিপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে. গত সোমবার রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে তামাক খাতের সংশ্লিষ্টদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এনবিআরের চেয়ারম্যান জানিয়েছেন সরকার কর বা রাজস্ব পেয়েছে কিনা সেটা সিগারেটের প্যাকেটে কিউআর কোডের মাধ্যমে ভোক্তারা নিজেই যাচাই করতে পারবেন। এ ক্ষেত্রে কর ফাঁকির ঘটনা ধরিয়ে দিলে সরকারের তরফে পুরস্কারের ব্যবস্থা রাখারও পরিকল্পনা করছে এনবিআর। সরকারের এই উদ্যোগ বাস্তবায়ন হলে তামাক কোম্পানিগুলোর জবাবদিহিতা বৃদ্ধি, সরকারের রাজস্ব বৃদ্ধি এবং সাধারণ মানুষও রাষ্ট্রীয় কাজে অবদান রাখতে পারবে বলে মনে করে বিএনটিটিপি।

উল্লেখ্য, সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করাসহ সিগারেটের কর আদায়, ট্রাকিং ও ট্রেসিং এর জন্য ডিজিটাল পদ্ধতির ব্যবহার শূরু করার জন্য দীর্ঘদিন ধরে নানা ভাবে দাবী জানিয়ে আসছিলো বিএনটিটিপি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সিগারেটে কিউআর কোড সংযুক্ত করার যে সুস্পষ্ট নীতি এনবিআর নিয়েছে সেটার মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিকভাবে কর আদায়ে ডিজিটালাইজেশনের যুগে প্রবেশ করলো। এতে সরকারের জনশক্তির অপচয় কমে আসবে এবং রাজস্ব আদায় আরও সহজ হবে। এই উদ্যোগ নেওয়ায় এনবিআর এর প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভবিষ্যতে কর আদায়, ট্রাকিং ও ট্রেসিং এ ডিজিটাল পদ্ধতির ব্যবহারকে আরো বিস্তৃত করা হবে বলেও বিএনটিটিপি আশা করছে।

সিগারেটের প্যাকেটে যে কিউআর কোড থাকবে সেখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য যুক্ত করার অনুরোধ করেছে বিএনটিটিপি। এসব তথ্যগুলো হলো, সিগারেটের উৎপাদনের তারিখ, শলাকার পরিমান, প্যাকেটের মূল্য, কোম্পানির নাম ও ঠিকানা, ব্যান্ডরোল/স্ট্যাম্পের সিরিয়াল নম্বর, পরিশোধিত ট্যাক্সের পরিমান এবং ট্যাক্স পরিশোধ হয়েছে কিনা সেটা যাচাইয়ের স্বয়ংক্রিয় ব্যবস্থা।

Previous Post

পরিবর্তিত বাংলাদেশ “শ্রমিক থাকে নিরাপদ, মজুরি হবে ন্যায্য, মর্যাদা হবে সর্বোচ্চ” ভূমিকা

Next Post

সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি জনস্বার্থ পরিপন্থি : বাংলাদেশ ন্যাপ

Next Post
সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি জনস্বার্থ পরিপন্থি : বাংলাদেশ ন্যাপ

সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি জনস্বার্থ পরিপন্থি : বাংলাদেশ ন্যাপ

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.