নিজস্ব প্রতিনিধি ঃ
জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে প্রাইম ব্যাংক আই হসপিটালের সহযোগিতায় আজ ২৫ এপ্রিল ২০২৬ শনিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ক্লাব সদস্য ও তাঁদের পরিবারবর্গকে (স্ত্রী-ছেলে-মেয়ে) ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়| এতে ১৫০ জন সদস্য ও তাঁদের পরিবারকে চিকিৎসা সেবা দেওয়া হয়|
চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন করেন ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ| স্বাগত বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া| বক্তৃতা করেন ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন এবং প্রাইম ব্যাংক আই হসপিটালের সিনিয়র প্রোগ্রাম অফিসার জাহাঙ্গীর আলম| উপস্থিত ছিলেন ক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ বেগম পলি ও মোহাম্মদ মোমিন হোসেন| অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক একেএম মহসীন

