রুপসীবাংলা ৭১: ১লা বৈশাখ ১৪৩৩ মঙ্গলবার বিকালে ১৪ এপ্রিল ২০২৬ রাজধানী ঢাকার মতিঝিল কিচেন ইয়ার্ড রেষ্টুরেন্ট ও পার্টি সেন্টারে বরিশাল বিভাগ সমিতি,ঢাকার উদ্যোগে বাংলা বর্ষবরন ১৪৩৩ এবং বাউল সংগীত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগ সমিতি, ঢাকার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো : জিয়াউল কবির দুলু। স্বাগত বক্তব্য রাখেন বর্ষবরন অনুষ্ঠান আয়োজন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুছ ছোবাহান। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) এডভোকেট রুবেল হাওলাদার।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো : জিয়াউল কবির দুলু বলেন,১ লা বৈশাখ ধর্ম বর্ন শ্রেনি পেশা নির্বিশেষে সমাজের সব স্তরের মানুষের এক মহামিলনের মহোৎসব। সবচেয়ে বড় এই অসাম্প্রদায়িক উৎসবে বাঙালি খুঁজে নিবে তার সংস্কৃতির চিরায়ত শিকড়।তিনি বলেন, এদিনে পুরানোকে মুছে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরনা যোগায়। তিনি বাংলা নববর্ষের এই শুভক্ষণে সংকীর্ণতা ও স্বার্থপরতার উর্ধ্বে উঠে মানবকল্যানের পথ অনুসরন করার আহবান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি ড. জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. মো: শাহআলম, দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুর রাজ্জাক, মুক্তি যুদ্ধ বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন আকন্দ, যুগ্ম অর্থ সম্পাদক মো: আসাদুজ্জামান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, প্রচার সম্পাদক রফিকউল্লাহ সিকদার, যুগ্ম প্রচার সম্পাদক খন্দকার আবুজাফর, যুগ্ম মহিলা সম্পাদক রেহেনা টিউলিপ, ক্রিড়া সম্পাদক গোলাম মেসবাহউদ্দিন, উন্নয়ন সম্পাদক মকবুল আহমদ মিন্টু, যুগ্ম আইন সম্পাদক হারুন অর রশিদ, শ্রম সম্পাদক ড.নাঈম হোসেন মিয়া,সমবায় সম্পাদক মো: শাহআলম হাওলাদার, এান সম্পাদক ফরিদ আহমদ, বানিজ্য সম্পাদক মো: আনিসুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো: জাকারিয়া মোল্লা, কার্যকরি সদস্য অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এ বি এম সুলতান আহমদ, ওয়াহেদুল হক সজল,বীর মুক্তি যোদ্ধা মো: নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ এমদাদুল হক প্রমুখ। অনুষ্ঠানে সমিতির সহসভাপতি বিশিষ্ট সমাজসেবী আবুল কাসেম এর মৃত্যুতে দাড়িয়ে এক মিনিট নীরবতার মাধ্যমে তার প্রতি সন্মান জানানো হয়।
বউল সংগীত পরিবেশন করেন মানিক সরকার ও দল। আরও সংগীত পরিবেশন করেন টেলিভিশন শিল্পী হাবিবুর রহমান, এনায়েত হোসেন, ফারুক হোসেন, মনিরুজ্জামান, এডভোকেট৷৷৷। সভাশেষে সকলকে নারিকেলি নালু দানাদার, বাতাসা চিকেন ফ্লাই ও লুডুস দিয়ে আপ্যায়ন করা হয়েছে।

