নিজস্ব প্রতিনিধি ঃ
বাংলাদেশ মহিলা পরিষদ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, সাম্প্রতিক সময়ে দেশে পুনরায় সহিংসতা, মব সন্ত্রাস এবং প্রতিহিংসামূলক রাজনৈতিক সংস্কৃতির ঘটনা ঘটছে।
সম্প্রতি কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনা এবং গত শুক্রবার রাজধানীর শাহবাগে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের উপর সমকামী অভিযোগে আক্রমণ, সংসদে নারী সাংসদদের প্রতি অবমাননাকর ও অসাংবিধানিক বক্তব্য,ও গণমামলা প্রদানের মাধ্যমে প্রতিহিংসামূলক রাজনৈতিক সংস্কৃতির বিস্তার ঘটেছে যা একটা সমাজ ও রাষ্ট্রের জন্য অশনিসংকেত। এছাড়াও আদালত প্রঙ্গণে নারী রাজনৈতিক নেতা ও কর্মীদের প্রতি রাজনৈতিক শিষ্টাচার বহি:র্ভুত আচরণ গত অন্তবর্তীকালীন সরাকারর মতোই অব্যাহত রয়েছে।
এই ঘটনাগুলো প্রমাণ করে যে বিগত সময়ে যে সমস্ত মব সন্ত্রাসসহ অগ্নিসংযোগ, গণমাধ্যম ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান সমূহের উপর হামলা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতা, দেশ জুড়ে গুপ্ত খুন, নারীর প্রতি সহিংসতা, বিভিন্নরকম ঘৃৃণা ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচার, সাইবার বুলিংসহ যে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছিলো তার কোনটার বিরুদ্ধেই রাষ্ট্রের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি, ফলে রাষ্ট্রের আইনশৃঙ্খলার প্রতি মানুষের আস্থা ও শ্রদ্ধাবোধ কমে যাচ্ছে এবং প্রতিহিংসাপরায়ণ রাজনৈতিক সংস্কৃতি এবং সামাজিক অসহিষ্ণুতা এই সহিংসতামূলক কাজেকে উসকে দিচ্ছে। এর ফলে নারী, সংখ্যালঘু, প্রান্তিক জনগোষ্ঠী এবং ভিন্ন পরিচয়ের মানুষেরা আরও বেশী ঝুঁকির মধ্যে পড়ছে। বাংলাদেশ মহিলা পরিষদ এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করছে।
নারী বিদ্বেষ, ঘৃণা প্রচার, ববর্রতা, উগ্রতা এবং আইন হাতে তুলে নেয়ার প্রবণতা একটি সভ্য সমাজ ও রাষ্ট্রে চলতে পারেনা। ভিন্নমত, পরিচয় বা জীবনধারার কারণে মানুষের ওপর হামলা চালানো সরাসরি মানবাধিকার লঙ্ঘন এবং রাষ্ট্রীয় সাংবিধানিক মূল্যবোধের পরিপন্থী যা রোধ করা গণতান্ত্রিক সরকারের দায়িত্ব।
বাংলাদেশ মহিলা পরিষদ এই নৈরাজ্যকর পরিস্থিতির উন্নয়নকল্পে বর্তমান গণতান্ত্রিক সরকারকে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে যথাযথ ভুমিকা পালন করা সহ প্রতিটি ঘটনার সাথে জড়িত দোষীব্যক্তিদের সনাক্তকরণ সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছে, এবং প্রতিহিংসামূলক রাজনৈতিক সংস্কৃতি বন্ধ করে জনগণের নিরাপত্তা, সুশাসন প্রতিষ্ঠা ও দেশে স্থিতিশীল পরিস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে সরকার, প্রশাসন, রাজনৈতিক দলসমূহকেগুলোকে দেশের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনের আহŸান জানাচ্ছে।
বাংলাদেশ মহিলা পরিষদ একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, নারী-পুরুষের সমতা ভিত্তিক, মানবিক সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে সকলকে আবারও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহŸান জানাচ্ছে।


