• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

মহাকাশ অভিযাত্রার পথিকৃৎকে সম্মাননা: ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ইউরি গাগারিনের আবক্ষমূর্তি উন্মোচন

admin by admin
April 12, 2026
in জাতীয়
0
মহাকাশ অভিযাত্রার পথিকৃৎকে সম্মাননা: ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ইউরি গাগারিনের আবক্ষমূর্তি উন্মোচন

RelatedPosts

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান

অবিলম্বে বিডিআর নাম পুনঃপ্রবর্তনের দাবি

দেশের সকল সচল স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে“সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক—কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ঃ
ঢাকা, ১২ এপ্রিল ২০২৬ — মানবজাতির প্রথম মহাকাশযাত্রার ৬৫তম বার্ষিকী এবং আন্তর্জাতিক
মানব মহাকাশযাত্রা দিবস উপলক্ষে আজ ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এ (NMST)
মহাকাশ অভিযাত্রার পথিকৃৎ ইউরি গ্যাগারিন-এর আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়েছে।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশে রাশিয়ান ফেডারেশনের দূতাবাস, রাশিয়ান ফ্রেন্ডশিপ
সোসাইটি উইথ বাংলাদেশ এবং ঢাকাস্থ রাশিয়ান হাউস, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের
সহযোগিতায়। ১৯৬১ সালের ১২ এপ্রিল গাগারিনের ঐতিহাসিক মহাকাশযাত্রার মাধ্যমে মানবজাতির
জন্য মহাবিশ্বের দ্বার উন্মুক্ত হওয়ার স্মরণে এই আয়োজন অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকাস্থ রাশিয়ান হাউস – এর পরিচালক মিস আলেকজান্দ্রা খ্লেভনয়।
তিনি তার বক্তব্যে বলেন, মহাকাশ অনুসন্ধান একটি “সেতুবন্ধন, যা ভৌগোলিক ও ভাষাগত সীমা
অতিক্রম করে মানুষকে একত্রিত করে।” তিনি আরও উল্লেখ করেন, এই স্মারকটি রাশিয়ান
ফেডারেশন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বন্ধুত্বের স্থায়ী প্রতীক হিসেবে কাজ করবে।
বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার মান্যবর রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন প্রধান অতিথির বক্তব্যে
ইউরি গ্যাগারিন-এর সাহসিকতা এবং তার অভিযানের বৈশ্বিক গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন,
“গ্যাগারিনের মহাকাশযাত্রা ছিল সমগ্র মানবজাতির অর্জন।” পাশাপাশি তিনি মহাকাশ গবেষণায়
উন্নয়নশীল দেশগুলোর প্রতি রাশিয়ার সহযোগিতার কথা উল্লেখ করেন এবং আশাবাদ ব্যক্ত করেন
যে ভবিষ্যতে কোনো বাংলাদেশি নাগরিকও মহাকাশে গমন করবেন।


রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশ-এর সভাপতি ও মূর্তিটির পৃষ্ঠপোষক জনাব সাত্তার
মিয়া তার বক্তব্যে বলেন, এই স্মারক বিজ্ঞান ও শিক্ষাক্ষেত্রে ক্রমবর্ধমান অংশীদারিত্বের
প্রতীক। একই মত প্রকাশ করেন NMST-এর মহাপরিচালক মিসেস মুনিরা সুলতানা এবং বাংলাদেশ
অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন-এর সভাপতি মশহুরুল আমিন, যারা তরুণ প্রজন্মের জন্য এই
প্রদর্শনীর অনুপ্রেরণামূলক গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল রাশিয়ায় জ্যোতির্বিজ্ঞান বিষয়ে অধ্যয়নের জন্য রুশ
সরকারের বৃত্তিপ্রাপ্ত মেধাবী বাংলাদেশি শিক্ষার্থী মিস এ. লাহেরির বক্তব্য, যেখানে তিনি
ভবিষ্যতে বাংলাদেশের বৈজ্ঞানিক উন্নয়নে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
আনুষ্ঠানিক উন্মোচনের পর রাশিয়ান দূতাবাস স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ
সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ছিল বৈজ্ঞানিক উপস্থাপনা, ইংরেজি কবিতা আবৃত্তি এবং
রুশ মহাকাশচারীদের ঐতিহ্যবাহী সংগীত “ত্রাভা ই দুমা” (Grass Near the House), পরিবেশনা।
অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয়:
মহাকাশ বিষয়ক চিত্র প্রদর্শনী (রাশিয়ান ও বাংলাদেশি শিশুদের আঁকা ছবি)
অংশগ্রহণকারীদের মাঝে “ফরএভারফার্স্ট” টি-শার্ট ও স্মারক উপহার বিতরণ
ত্সিওলকভস্কি আন্তর্জাতিক মহাকাশ চলচ্চিত্র উৎসব) -এর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ইউরি গ্যাগারিন -এর এই আবক্ষ মূর্তি স্থাপন ঢাকায় একটি
নতুন ঐতিহাসিক নিদর্শন হিসেবে যুক্ত হলো, যা ভবিষ্যৎ প্রজন্মের বিজ্ঞানী, পাইলট ও
স্বপ্নবাজদের মহাকাশের দিকে তাকাতে অনুপ্রাণিত করবে।

Previous Post

সংরক্ষিত মহিলা আসনে বিএনপি’র মনোনয়ন ফরম জমা দিলেন নাসিমা আক্তার কল্পনা

Next Post

সাম্প্রতিক সময়ে দেশে ধারাবাহিকভাবে সহিংসতা, মব সন্ত্রাস এবং প্রতিহিংসামূলক রাজনৈতিক সংস্কৃতির বিস্তারে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ মহিলা পরিষদের বিবৃতি।

Next Post
বায়ান্নর ভাষা আন্দোলনে রাজপথের সক্রিয় সদস্য, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, সংরক্ষিত মহিলা আসনের প্রাক্তন সংসদ সদস্য আমেনা আহমেদের প্রয়াণে বাংলাদেশ মহিলা পরিষদের শোক বিবৃতি।

সাম্প্রতিক সময়ে দেশে ধারাবাহিকভাবে সহিংসতা, মব সন্ত্রাস এবং প্রতিহিংসামূলক রাজনৈতিক সংস্কৃতির বিস্তারে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ মহিলা পরিষদের বিবৃতি।

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.