নিজস্ব প্রতিনিধিঃ আজ ৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার বিকাল ৩:৩০ টায় বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার উপপরিষদের উদ্যোগে ‘গবেষণা পদ্ধতি’ বিষয়ক কোর্সের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু ও বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও কোর্স পরিচালক সীমা মোসলেম।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, আগে অধিকার আদায়ের আন্দোলনে দাবিদাওয়া তোলা হত, কিন্তু এখন দেখা যাচ্ছে অধিকার বাস্তবায়নে পরিবর্তন দরকার। সেই পরিবর্তন কোন কোন ক্ষেত্রে দরকার তা খুঁজে বের করতে হবে। তিনি এসময় কোর্সের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কোর্সের মধ্য দিতে জানতে হবে- নীতিনির্ধারণীতে পরিবর্তন আনতে কি ধরণের কর্মসূচি নেয়া দরকার, গবেষণায় পরিসংখ্যান ভিত্তি উপস্থাপনের পাশাপাশি গুণগতউপস্থাপন গুরুত্বপাচ্ছে। তিনি এসময় আরো বলেন কোর্সের মধ্য দিয়ে নিজের সাথে সাথে সমাজের পরিবর্তন করার লক্ষ্যে কাজ করতে হবে। সমাজের রপান্তরমূলক পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে নিজের লক্ষ্য নির্ধারন করার পাশাপাশি তৃণমূলের অভিজ্ঞতা নিতে হবে। পাশাপাশি তিনি সমাজ, রাষ্ট্র ও মানুষের প্রতি দায়বদ্ধতা নিশ্চিতের উপর জোর দিতে কোর্সের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আহ্বান জানান।
স্বাগত বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ সমাজে নারীর মানবাধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য অর্জনের পথে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সংগঠন নিয়মিতভাবে অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা এবং সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করে থাকে। পাশাপাশি সমস্যার মূল কারণ চিহ্নিত করে তা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়। তিনি এসময় বলেন, এই কাজগুলো অবশ্যই বিজ্ঞানভিত্তিক ও যুক্তিবাদী হতে হবে । সে ক্ষেত্রে গবেষণার গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ মহিলা পরিষদ নিজস্ব উদ্যোগে গবেষণা কার্যক্রম পরিচালনার পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানের গবেষণালব্ধ তথ্যও নিয়ে থাকে। তিনি আরো বলেন, নারী আন্দোলন জাতীয় পরিসরের পাশাপাশি বৈশ্বিক আন্দোলনের সঙ্গেও সম্পৃক্ত। বৈশ্বিক অভিজ্ঞতা থেকে দেখা গেছে কার্যকর পরিবর্তনের জন্য এভিডেন্স-ভিত্তিক ও যৌক্তিক পন্থা অনুসরণ করা অত্যন্ত জরুরী। এই প্রেক্ষাপটে, গবেষণালব্ধ ফলাফলের ভিত্তিতে অ্যাডভোকেসি জোরদার করার লক্ষ্যে এবং সমাজে গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি করতে এবং গবেষকরা যাতে ঠিকভাবে কাজকরতে পাওে সেইলক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ গবেষণা বিষয়ক কোর্সের আয়োজন করেছে।
বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও কোর্স পরিচালক সীমা মোসলেম বলেন, আন্দোলনমুখী সংগঠন হিসেবে বাংলাদেশ মহিলা পরিষদ বহুমুখী কাজ করে থাকে। এরই ধারাবাহিকতায় নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় বহুমুখী কাজের ক্ষেত্রে সংগঠন বিভিন্ন কোর্স পরিচালনা করছে। আজকের দিনে কর্মসূচী নেয়ার ক্ষেত্রে সঠিক তথ্য ও পরিস্থিতি বিশ্লেষণ গুরুত্বপূণর্, এক্ষেত্রে গবেষণা অন্যতম গুরুত্ব বহন করে। সকল কাজের গবেষণা প্রয়োজন, এজন্য গবেষণা পদ্ধতি সঠিকভাবে জানা জরুরি। কোর্সের বিষয়গুলোর মাধ্যমে গবেষণার যৌক্তিকতা, গবেষণার পদ্ধতি, তথ্য সংগ্রহ পদ্ধতি, তথ্য বিশ্লেষন পদ্ধতি ও প্রতিবেদন তৈরির কৌশলগুলো ধাপে ধাপে শেখানো হবে।
উক্ত উদ্বোধনী কর্মসূচীতে কলেজ শিক্ষক, বিশ^বিদ্যালয় শিক্ষার্থী, বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা,উন্নয়নকর্মী, আইনজীবি, গবেষক, সাংবাদিক, সমাজকর্মী ও গৃহিণীসহ মোট ২১ জন শিক্ষার্থীসহ বাংলাদেশ মহিলা পরিষদের নেত্রীবৃন্দ, সম্পাদকমন্ডলী এবংকর্মকর্তাসহ প্রায় ৪০ জন উপস্থিত ছিলেন। উক্ত কোর্সের ক্লাস ০২ মাসব্যাপী চলবে।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ, গবেষণা ও গাঠাগার উপপরিষদ সম্পাদক রীনা আহমেদ।


