নিজস্ব প্রতিনিধিঃ বরগুনা জেলা সমিতি, ঢাকার সাবেক উপদেষ্টা, খানসন্স গ্রুপের সাবেক পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আলহাজ মো : ইউসুফ খান ৪ এপ্রিল শনিবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা সেনানিবাসে সিএমএইচ এ ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
আজ ৫ এপ্রিল রবিবার জোহরের নামাজের পর সিএমএইচ মসজিদে নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে বরিশাল বিভাগ সমিতি, ঢাকার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু, কার্যকরি সদস্য স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ট্র্যাষ্টি মো: ইলিয়াস হোসেন মিরন,মরহুমের একমাত্র ছেলে মো: মহিউদ্দিন আহমেদ, সেজো জামাতা অবসরপ্রাপ্ত মেজর সেলিম রায়হান সহ অগনিত আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীগন উপস্থিত ছিলেন।
পরে বনানী সেনা গোরস্থানে তাকে সমাহিত করা হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৯০ বছর।তিনি সহধর্মিণী রওশন আরা বেগম,একমাত্র ছেলে ও ৫ কন্যা সহ নাতি নাতনিদের রেখে যান। বরগুনা জেলা সমিতি, ঢাকার সাবেক উপদেষ্টা আলহাজ্ব মো : ইউসুফ খান (৯০) এর মৃত্যুতে বরগুনা জেলা সমিতি,ঢাকা’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক লায়ন মো : ফারুক রহমান শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। তারা পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। বার্তা প্রেরক তৌফিক হোসেন প্রচার সম্পাদক বরগুনা জেলা সমিতি, ঢাকা।

