• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ঝালকাঠিতে মহাবিপন্ন করাত মাছ নিয়ে চাঞ্চল্য

admin by admin
April 2, 2026
in দেশগ্রাম
0
ঝালকাঠিতে মহাবিপন্ন করাত মাছ নিয়ে চাঞ্চল্য

RelatedPosts

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে ভাঙন, দুর্ভোগে যাত্রীরা

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিনিধি ঃ

বঙ্গোপসাগর থেকে ধরা পড়া একটি মহাবিপন্ন করাত মাছ ঘিরে ঝালকাঠি ও পিরোজপুরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত ঝালকাঠির আমুয়া মৎস্য বন্দর ও পিরোজপুরের মঠবাড়িয়া পৌর বাজারে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জানা যায়, ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া বন্দরের জেলেরা মঙ্গলবার ভোরে প্রায় ২৫ মণ ওজনের করাত মাছটি বঙ্গোপসাগর থেকে ট্রলারে করে ঘাটে নিয়ে আসেন। বিশাল আকৃতি ও করাতের মতো লম্বা মুখের কারণে মাছটি দেখতে সেখানে ভিড় জমে যায়। পরে নিলামে স্থানীয় আড়তদার আব্দুল হাই সরদার আড়াই লাখ টাকায় মাছটি কিনে নেন।

পরবর্তীতে মাছটি মঠবাড়িয়া উপজেলায় নিয়ে যাওয়া হয়। সেখানে পৌর মাছবাজারে স্থানীয় আড়তদার মো. মোস্তফা কামাল ও মো. হোসেন শরিফ প্রায় ৫ লাখ টাকায় মাছটি কিনে নেন। এরপর শহরের বিভিন্ন এলাকায় প্রদর্শন করে মাইকিংয়ের মাধ্যমে কেজি দরে বিক্রির ঘোষণা দেওয়া হয়। বুধবার সকালে প্রতি কেজি ২ হাজার টাকা দরে মাছ বিক্রি শুরু হয়। এতে বাজারে উপচে পড়া ভিড় দেখা যায়। অনেকেই কৌতূহলবশত এবং স্বাদ নেওয়ার জন্য মাছ কিনতে ভিড় করেন।

তবে বিক্রির মাঝেই স্থানীয় প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করেন। তারা বিক্রির জন্য কাটা মাছের একটি অংশ উদ্ধার করেন এবং পরে উদ্ধারকৃত অংশসহ অবশিষ্ট মাছ মাটিচাপা দেন।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার জানান, করাত মাছ সংরক্ষিত ও মহাবিপন্ন প্রজাতির তালিকাভুক্ত হওয়ায় এভাবে বাণিজ্যিকভাবে বিক্রি ও প্রদর্শন আইনসিদ্ধ নয়।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদের অধ্যাপক ড. মো. রাজীব সরকার বলেন, করাত মাছ বিশ্বজুড়েই মহাবিপন্ন এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় এটি খুবই বিরল। এমন প্রজাতির মাছ সংরক্ষণ করা জরুরি, বাণিজ্যিকভাবে বিক্রি নয়।

Previous Post

মানিকগঞ্জে ১৩ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি গ্রেফতার

Next Post

এবার যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আমিরাত

Next Post
এবার যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আমিরাত

এবার যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আমিরাত

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.