• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

মুলাদী উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লংঘনের অভিযোগে প্রার্থিতা বাতিলের আবেদন

admin by admin
May 8, 2024
in রাজনীতি
0
মুলাদী উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লংঘনের অভিযোগে প্রার্থিতা বাতিলের আবেদন

RelatedPosts

স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি, প্রত্যাখ্যান করে বিরোধী দলের ওয়াকআউট

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

নতুন কমিটি, পুরোনো পথ: আওয়ামী লীগ কি আবার আগের ধারায় ফিরছে? – কবি মোঃ আব্দুল্লাহ আল মামুন লাভলু

নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলার মুলাদী উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের প্রার্থী মোঃ জহির উদ্দিন খসরুর নির্বাচনী আচরণ বিধি লংঘন করার অভিযোগে তার প্রার্থীতা বাতিলসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রিটার্নিং অফিসারের নিকট আবেদন করেছেন আনারস মার্কার প্রার্থী মোঃ তারিকুল হাসান খান মিঠু। গত ৭ মে দায়েরকৃত এক আবেদন অনুযায়ী জানা যায়, গত ৬ মে ২০২৪ বেলা ৩.৩০ মিনিটের সময় দোয়াত কলম প্রতীকের প্রার্থী মোঃ জহির উদ্দিন খসরু সফিপুর ইউনিয়নে গণসংযোগ করার সময় চরপদ্মা গ্রামের নলী বাড়ীতে ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে প্রকাশ্যে টাকা বিতরণ করেছেন। ছবিগুলো তার নিজের ফেইসবুকে আপলোড করা হয়েছে। এ ছাড়াও গত ৫ মে আনুমানিক ৬.৪০ মিনিটে কাজিরচর ইউনিয়নের ৬৪নং রাগুয়া কাজিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জনসভা করেছেন এবং ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সরকারি কক্ষ দোয়াত কলম মার্কার প্রার্থী মোঃ জহির উদ্দিন খসরু ব্যবহার করেছেন। ঐ ছবিও তিনি তার নিজস্ব ফেইসবুকে আপলোড করেছে। বিষয়টি নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের সামিল মনে করেন আবেদনকারী। তাই তিনি বিষয়টি তদন্তপূর্বক অভিযুক্ত দোয়াত কলম প্রতীকের প্রার্থী মোঃ জহির উদ্দিন খসরু প্রার্থীতা বাতিল ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। এ বিষয়ে দোয়াত কলম প্রতীকের প্রার্থী মোঃ জহির উদ্দিন খসরু বলেন, ভোট চাইতে গিয়ে অনেক সময় মানবিক কারণে দুয়েকজনকে সহযোগীতা করতে হয়। এসময় কেউ আসে ব্যক্তিগত সমস্যা নিয়ে বা কেউ আসে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের অনুষ্ঠানের বিষয় নিয়ে। তিনি আরো বলেন, টাকা দিয়ে ভোট কিনার বিষয়টি সম্পূর্ণ মনগড়া। প্রকাশ থাকে যে,  আগামী ২১ মে মুলাদী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Previous Post

নানা আয়োজনে লায়ন গনি মিয়া বাবুল এর জন্মদিন উদযাপন

Next Post

হাইকোর্টের রিট পিটিশন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রেলওয়ের সকল প্রকার নিয়োগ বন্ধের দাবি

Next Post
হাইকোর্টের রিট পিটিশন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রেলওয়ের সকল প্রকার নিয়োগ বন্ধের দাবি

হাইকোর্টের রিট পিটিশন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রেলওয়ের সকল প্রকার নিয়োগ বন্ধের দাবি

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.