• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

admin by admin
March 26, 2026
in আন্তর্জাতিক
0
ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

RelatedPosts

রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ কার্যকর কি না, জানাল না মস্কো

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি শাসন জারি

যুদ্ধ বন্ধে ‘নতুন প্রস্তাব’ নিয়ে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপীয়দের আলোচনা


রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : উপসাগরীয় সহযোগিতা পরিষদের মহাসচিব জসিম মোহাম্মদ আল-বুদাইউই বলেছেন, হরমুজ প্রণালি বন্ধ করে এবং প্রতিবেশী দেশগুলোর ওপর হামলার মাধ্যমে ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সৌদি আরবের রাজধানী রিয়াদে জিসিসিভুক্ত দেশগুলোর বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আল-বুদাইউই বলেন, ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিয়ে জাহাজ চলাচলে শুল্ক আরোপ করেছে, যা সমুদ্র আইন সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন এবং আগ্রাসনের শামিল। এছাড়া কিছু জাহাজ অপহরণ ও হামলার শিকার হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জিসিসিভুক্ত দেশগুলোর জ্বালানি স্থাপনায় ইরানের হামলা বিশ্ব অর্থনীতির ওপর একটি ‘স্পষ্ট আগ্রাসন’। তেহরানের হামলায় সৌদি আরব ও কুয়েতের গুরুত্বপূর্ণ তেল শোধনাগার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

জিসিসি মহাসচিবের দাবি, ‌‌‘জিসিসিভুক্ত দেশগুলো বিশ্বের ‘অর্থনৈতিক ফুসফুস’ হিসেবে পরিচিত। তারা প্রতিদিন ১৬ বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করে, যা বিশ্বের মোট উৎপাদনের ২২ শতাংশ। এই দেশগুলো বিশ্বে ২৭ শতাংশ তেল রফতনি করে; যার পরিমাণ দৈনিক ১১.৫ বিলিয়ন ব্যারেল।’

তিনি বলেন, এই হামলাগুলো কেবল আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে না বরং ইরান ও জিসিসিভুক্ত দেশগুলোর পারস্পরিক সম্পর্কেও বড় ধরনের পরিবর্তন আনছে। তার অভিযোগ, ইরান পরিকল্পিতভাবে বেসামরিক লক্ষ্যবস্তুতেও হামলা চালাচ্ছে, যেখানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হচ্ছে।

তবে তিনি জানান, জিসিসিভুক্ত দেশগুলো কোনো সামরিক অভিযানে অংশ নেবে না এবং তাদের ভূখণ্ড অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহারের সুযোগও দেবে না। আল-বুদাইউই বলেন, উত্তেজনা কমানোর লক্ষ্যে জিসিসি দেশগুলো এতদিন সংযম দেখিয়েছে এবং কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিয়েছে। অতীতেও আঞ্চলিক সংকটে তারা সংলাপের আহ্বান জানিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

দর্শক টানছে ‘বনলতা এক্সপ্রেস’, ৪ দিনেই কোটি টাকার টিকিট বিক্রি

Next Post

আমি নামাজে গেলেও আতঙ্কে থাকি, জামায়াত ছুরি দিয়ে খোঁচা মারল কিনা : যুবদল নেতা নয়ন

Next Post
আমি নামাজে গেলেও আতঙ্কে থাকি, জামায়াত ছুরি দিয়ে খোঁচা মারল কিনা : যুবদল নেতা নয়ন

আমি নামাজে গেলেও আতঙ্কে থাকি, জামায়াত ছুরি দিয়ে খোঁচা মারল কিনা : যুবদল নেতা নয়ন

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.