নিজস্ব প্রতিনিধি //
ঢাকা, ১৪ মার্চ ২০২৬: আজ রাজধানীর সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে উপমহাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা প্রতাপ উদ্দিন আহমেদ-এর ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এর আগে সকাল ৮টা উপস্থিত নেতৃবৃন্দ মিরপুরস্হ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে প্রতাপ উদ্দিন আহমেদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং শ্রমিক শ্রেণির মুক্তির সংগ্রাম এগিয়ে নেওয়ার শপথ নেন।
প্রতাপ উদ্দিন আহমেদ ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ), বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং দেশের অন্যতম প্রাচীন শ্রমিক সংগঠন বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক। তার সংগ্রামী জীবন আজও বাংলাদেশের শ্রমিক আন্দোলনের পথপ্রদর্শক হিসেবে কাজ করছে।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর সভাপতি বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম জাহাঙ্গীর হোসাইন। বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ শাহ আলম, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সহ-সভাপতি শ্যামল কুমার ভৌমিক, বাংলাদেশ স’মিল শ্রমিক ফেডারেশনের সভাপতি খলিলুর রহমান, বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ ইয়াছিন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান কবির, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি আক্তারুজ্জামান খান, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ আজিজুল হক মাস্টার, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মোঃ আলী মাস্টার, বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন বাল্কহেড শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম স্বপন, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের আইন বিষয়ক উপকমিটির সদস্য মোঃ রিয়াজ উদ্দিন রুবেল, এবং শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ বিষয়ক উপকমিটির সদস্য আতিকুল ইসলাম টিটু। সভা পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত।
বক্তারা বলেন, প্রতাপ উদ্দিন আহমেদ ছিলেন শ্রমিক শ্রেণির অধিকার, ট্রেড ইউনিয়ন স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার এক সাহসী নেতা। তার সংগ্রামী জীবন আজও শ্রমিক আন্দোলনের জন্য অনুপ্রেরণার উৎস।
বক্তারা আরও সতর্ক করে বলেন, বর্তমানে বিশ্বে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর দ্বন্দ্ব, আফগানিস্তান, ইউক্রেন, মধ্যপ্রাচ্য ও ইরানে চলমান সংঘাত ক্রমেই তীব্র আকার ধারণ করছে, যা মানবজাতিকে নতুন এক বিশ্বযুদ্ধের বিপদের মুখে ঠেলে দিচ্ছে। বক্তারা বলেন, এই যুদ্ধ ও সংঘাতের কারণে সাধারণ শ্রমিক-কৃষকসহ মানুষের দুর্ভোগ আরও বৃদ্ধি পাচ্ছে।
এক্ষেত্রে বক্তারা শ্রমিক-কৃষকসহ দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধবিরোধী অবস্থান গ্রহণ, শান্তি রক্ষা এবং গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রাম জোরদার করার আহ্বান জানান।

