• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

রাতের খাবার ও সেহরিতে থাকুক তেল ছাড়া মুরগির মাংসের ঝোল

admin by admin
March 12, 2026
in অন্যান্য
0
রাতের খাবার ও সেহরিতে থাকুক তেল ছাড়া মুরগির মাংসের ঝোল

RelatedPosts

পকেট খালি? মেনে চলুন টাকা সঞ্চয়ের এই টিপসগুলো

আস্থার সংকটে রাষ্ট্র অনিশ্চয়তার বৃত্তে জনজীবন : কবি মোঃ আব্দুল্লাহ আল মামুন লাভলু

২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে সড়ক নিরাপত্তা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ অপরিহার্য : লায়ন মোঃ গনি মিয়া বাবুল


রুপসীবাংলা৭১ অন্যান্য ডেস্ক : রোজা রেখে যতটা সম্ভব কম তেলযুক্ত খাবার গ্রহণ করা ভালো। এই রমজানে সুস্থ থাকতে রাতের খাবার ও সেহরিতে যোগ করতে পারেন তেল ছাড়া মুরগির মাংসের ঝোল। রান্নায় তেল ব্যবহার না করেও যে দারুণ স্বাদ পাওয়া যায়, এই রেসিপি তারই প্রমাণ। স্বাস্থ্য সচেতনদের জন্য এটি হতে পারে একটি চমৎকার পদ। সঠিকভাবে মসলা কষাতে পারলে তেলের অভাব একেবারেই টের পাবেন না।

তৈরির উপকরণ :
মুরগির মাংস (পরিমাণমতো, টুকরো করা)
পেঁয়াজ বাটা– ৩ টেবিল চামচ
আদা বাটা– ১ টেবিল চামচ
রসুন বাটা – ১ টেবিল চামচ
জিরা বাটা – ১ চা চামচ
দারুচিনি – ২-৩ টুকরো
এলাচ – ২-৩টি
হলুদের গুঁড়া – ১ চা চামচ
মরিচের গুঁড়া – স্বাদমতো
লবণ – স্বাদমতো
পানি – প্রয়োজনমতো

প্রথম ধাপ: চুলায় একটি কড়াই বসিয়ে তাতে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা ও জিরা বাটা একসঙ্গে দিন।

দ্বিতীয় ধাপ: মাঝারি আঁচে নেড়ে মসলাগুলো ভালোভাবে কষাতে থাকুন। মসলার পানি শুকিয়ে এলে অল্প পরিমাণ পানি যোগ করুন এবং আবার নেড়ে নিন।

তৃতীয় ধাপ: এবার দারুচিনি, এলাচ, লবণ, হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মসলা আবার শুকিয়ে এলে সামান্য পানি দিয়ে কষাতে থাকুন যতক্ষণ না মসলা থেকে সুন্দর ঘ্রাণ বের হয়। এখন মুরগির মাংসের টুকরোগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন, যাতে মসলা মাংসে ভালোভাবে মাখা হয়।

চতুর্থ ধাপ: কড়াই ঢেকে দিন এবং মাঝারি আঁচে রান্না হতে দিন। মাংস থেকে যে পানি বের হবে, তা দিয়েই মাংস সেদ্ধ হবে। প্রয়োজনে অল্প পানি যোগ করতে পারেন।

শেষ ধাপ: মাংস সেদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে এলে চুলা বন্ধ করুন।

স্বাস্থ্যকর, কম ক্যালরিযুক্ত এবং সুস্বাদু—এই রেসিপি রমজানে আপনাকে সুস্থ থাকতে সহায়তা দিতে পারে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪, একই পরিবারের ১১ জন

Next Post

রমজানের শেষ দশক, ইতিকাফের দিনগুলো হোক প্রযুক্তির কোলাহলমুক্ত

Next Post
রমজানের শেষ দশক, ইতিকাফের দিনগুলো হোক প্রযুক্তির কোলাহলমুক্ত

রমজানের শেষ দশক, ইতিকাফের দিনগুলো হোক প্রযুক্তির কোলাহলমুক্ত

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.