নিজস্ব প্রতিনিধিঃ বরিশাল জে আর হাইস্কুলের প্রাক্তন ছাএ ছাএী পরিষদের ইফতার পার্টির আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বরিশাল বিভাগ সমিতি, ঢাকার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু।
আজ ২৭ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে রাজধানীর মতিঝিলে ঢাকায় বসবাসরত বরিশালে অবস্হিত জে আর হাইস্কুলের প্রাক্তন ছাএ ছাএী পরিষদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব মজিবর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগ সমিতি,ঢাকার সভাপতি ও অভিভাবক ঐক্য ফোরাম, বাংলাদেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু।
বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও ঐ স্কুলের প্রাক্তন ছাএ বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন আকন্দ, হারুন অর রশিদ প্রমুখ। সভায় সংগঠনের তিনটি প্রকল্প যথা কবরস্থানের জন্য জমি ক্রয়,শিক্ষাবৃওি প্রকল্প বাস্তবায়ন এবং যাকাদুত তহবিলে অর্থ সংগ্রহ ইত্যাদি। প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মো: জিয়াউল কবির দুলু বক্তব্যে সংগঠনের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং এসব প্রকল্পের সাথে একাত্মতা ঘোষণা করে বলেন বরিশাল বিভাগের সব সামাজিক সংগঠনের উচিত এ ধরনের কর্মসূচি গ্রহণ করা। তিনি একপর্যায়ে ২০০২-২০০৪ এর মার্চ পর্যন্ত তার নিজের নেতৃত্বে পরিচালিত মাওয়ায় পদ্মা সেতু বাস্তবায়ন আন্দোলন স্টিয়ারিং কমিটির কর্মসূচি বাস্তবায়নের কথা তুলে ধরেন এবং বলেন তখন অনেকেই পদ্মা সেতু নির্মাণ কে অবাস্তব ও স্বপ্ন দেখা হিসেবে আখ্যা দিয়ে আমাদেরকে নিরুৎসাহিত করেছিল কিন্তু আমাদের যোগ্য নেতৃত্ব জাইকা সমীক্ষা দলের সাথে বৈঠক করে ১ম পদ্মা সেতু মাওয়া- জাজিরা পয়েন্টে নির্মাণের কাজ শুরু করার ঘোষণা দেয়া হয় এবং পরবর্তীতে পদ্মা সেতু নির্মিত হলে দক্ষিণ বাংলার কোটি কোটি মানুষ উপকৃত হচ্ছে। এ অবদান আমাদের জনগণের ও নেতৃত্বের।
তিনি সকলকে পিতামাতার প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান এবং যাদের পিতামাতা মৃত্যুবরন করেছেন তাদের আত্মার মাগফেরাতের জন্য প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে মোনাজাত করার অনুরোধ জানান। ইফতারের পূর্বে সকলের জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


