নিজস্ব প্রতিনিধিঃ আজ সকাল ১১ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশ এর উদ্যোগে এক মানববন্ধন সংগঠনের সভাপতি ও সদস্য সচিব, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ জনাব মাহাতাব উদ্দিন সহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মানববন্ধনটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক শামসুল হক। কর্মসুচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আনিছুজ্জামান স্বপন কার্যকরি সভাপতি, কামরুল ইসলাম মৃধা যুগ্ম সাধারন সম্পাদক, আশরাফুজ্জামান সাংগঠনিক সম্পাদক, নারী নেত্রী রুবিনা, আশুলিয়া থানা আঞ্চলিক সভাপতি আনোয়ার হোসেন প্রমূখ।
মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোঃ তৌহিদুর রহমান, চেয়ারম্যান, বাংলাদেশ গার্মেণ্টস শ্রমিক ঐক্য পরিষদ।
সংহতি বক্তব্য রাখেন যথাক্রমে মফিজুল মারুফ সভাপতি ও আব্দুল মতিন সাধারন সম্পাদক এবং কেন্দ্রীয় নেতা হারুন অর রশীদ, সুমন আহমেদ মেসার্স রাহাত কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন, রেজিঃ নং: ঢাকা-৬২৬০।
সভায় প্রধান অতিথি মোঃ তৌহিদুর রহমান বলেন, দীর্ঘ ১৮ মাস পরে একটি নির্বাচিত সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসুরি নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছেন সে জন্য দেশের সকল শ্রমজীবি মানুষের পক্ষে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। দেশের মেহনতি মানুষের প্রত্যাশা বিগত অন্তর্বতিকালীন সরকারের সময় গৃহিত শ্রম সংস্কার কার্যক্রম অব্যাহত রাখা সহ আগামীতে শ্রমজীবির স্বার্থ সংরক্ষনে তাহার সরকার কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। গার্মেন্টস সহ বিভিন্ন শিল্প কারখানায় শ্রম আইন বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোরদার কার্যক্রম চালুর দাবী জানান। নেতৃবৃন্দ আরো বলেন যে, ২০ রমজানের মধ্যে যদি দাবি-দাওয়া মেনে না নেওয়া হয় তাহলে শ্রমিক অসুন্তুষ্টি দেখা দিলে বর্তমান সরকার দায়ী থাকবেন।
ফেডারেশনের অন্যান্য নেতৃবৃন্দ বলেন, গার্মেন্টস শিল্পের শ্রমিকদের অবৈধ চাকুরীচ্যুত, হামলা-মামলা, ভয়-ভীতি, বকেয়া মজুরী প্রদান না করার বিষয়গুলো এখনো বিদ্যমান যাহা কাম্য নহে। ইউনিয়ন করার অপরাধে চাকুরী থেকে কথায় কথায় ছাটাই একটি স¦াভাবিক বিষয় হয়ে দাড়িয়েছে। কারখানা থেকে শ্রমিককে বিনা অপরাধে বের করে আবার তাকে কালো-তালিকাভুক্ত করে অন্য কারখানায় কাজ নেয়ার পথ রুদ্ধ করে শ্রমিক পরিবারের জীবন-জীবিকা অনিশ্চিত করে তুলছে। সভায় নেতৃবৃন্দ আগামী ২০ রমজানের মধ্যে দেশের সকল গার্মেন্টস শ্রমিকদের সকল বকেয়া সহ মজুরী-বোনাস পরিশোধের দাবী জানান। রমজান কে সামনে রেখে কোন কারখানা মালিক শ্রমিকদের পাওনাদী পরিশোধ না করে শ্রম অসন্তোষ সৃষ্টির সুযোগ না করেন সে ব্যাপারে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দৃষ্টি কামনা করেন।
সভায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠন করার অপরাধে রাহাত কর্পোরেশন থেকে ৩৫ জন শ্রমিককে অবৈধভাবে চাকুরীচ্যুত করা সহ ৯ জন কে মিথ্যা ফৌজদারী মামলার আসামী করারতীব্র নিন্দা জানানো হয়। নেতৃবৃন্দ অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে চাকুরীচ্যুত সকল কে চাকুরীতে পুনর্বহাল করার জোর দাবী জানানো হয়।


