• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

চুরি যাওয়া ট্রাকের যন্ত্রাংশ যুবদল নেতার বাড়ি থেকে উদ্ধার, দল থেকে অব্যাহতি

admin by admin
February 16, 2026
in আইন-আদালত
0
চুরি যাওয়া ট্রাকের যন্ত্রাংশ যুবদল নেতার বাড়ি থেকে উদ্ধার, দল থেকে অব্যাহতি

RelatedPosts

৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক ৩ জন আড়াই মাস আগের মামলায় কারাগারে

ময়মনসিংহে শালিকাকে ধর্ষণ মামলার ধর্ষক দুলাভাইকে র‍্যাব-১৪,সিপিসি -৩ টাঙ্গাইল ক্যাম্পের অভিযানে গ্রেফতার

সুত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক, দুই দিনের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি :
চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে একটি মিনিট্রাক চুরির আট দিন পর এর যন্ত্রাংশ ফেনীর সোনাগাজীর এক যুবদল নেতার বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে ট্রাকের কাটা যন্ত্রাংশ উদ্ধার করে চট্টগ্রাম ইপিজেড থানা ও সোনাগাজী মডেল থানা-পুলিশ। এর আগে ট্রাক চুরির সঙ্গে জড়িত চালককে গ্রেপ্তার করেছিল পুলিশ।

এ ঘটনার পর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সোনাগাজী উপজেলা যুবদলের সদস্যসচিব ইমাম হোসেনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

গ্রেপ্তার চালকের নাম মো. ইউনূস (৪০)। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, ৮ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে হারুনুর রশিদ নামের স্থানীয় এক ব্যক্তির মিনিট্রাকটি চুরি হয়। ট্রাকটি ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সদস্যসচিব ইমাম হোসেনের গ্রামের বাড়িতে আনা হয়। সেখানে ইমাম হোসেনের ভাই আইভির সহায়তায় ট্রাকের যন্ত্রাংশ খুলে ফেলা হয়। পরে ট্রাকচালক মো. ইউনুস ট্রাকের যন্ত্রাংশগুলো ফেনী সদর উপজেলার লালপুল এলাকায় একটি গ্যারেজে বিক্রি করতে নিয়ে যান। গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে সোনাগাজী মডেল থানার পুলিশ ট্রাকচালক ইউনুসকে আটক করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে চালক ট্রাকটি চুরি করে যুবদল নেতার গ্রামের বাড়িতে নেওয়ার কথা স্বীকার করেন। এ ঘটনায় ট্রাকটির মালিক হারুনুর রশিদ বাদী হয়ে গতকাল রোববার রাতে চট্টগ্রামের ইপিজেড থানায় মামলা করেন।

চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে চুরি হওয়া মিনি ট্রাকের খণ্ডিত অংশ উদ্ধার করা হয় সোনাগাজীর যুদবল নেতার গ্রামের বাড়ি থেকে। আজ দুপুরে তোলা

এ ঘটনায় যুবদল নেতার ভাই আইভির মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য জানা যায়নি। সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রশিদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রাকচালক ইউনুসের স্বীকারোক্তিতে যুবদল নেতার ভাই আইভির নাম উঠে এসেছে। বাকিটা মামলার তদন্তে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে আজ দুপুরে উপজেলা যুবদলের সদস্যসচিব ইমাম হোসেন ভৈরব চৌধুরী বাজারে তাঁর ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। তিনি দাবি করেন, বিগত ১৭ বছর পূর্ব থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা ওই বাড়িতে থাকেন না। গাড়ি চুরির ঘটনায় আটক ট্রাকচালককেও তিনি চেনেন না। শুধু বিএনপি করার অপরাধে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাঁর ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। বাড়িতে থাকার একটি ঘরও নেই। তাঁর এক ভাইকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছিল। ট্রাক চুরির ঘটনায় তাঁর অন্য ভাই জড়িত কি না, তা-ও তিনি জানেন না। তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।

এ বিষয়ে ফেনী জেলা যুবদলের সভাপতি নাছির উদ্দিন খোন্দকার বলেন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশে ইমাম হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনার সঙ্গে তিনি জড়িত কি না, তদন্ত করা হচ্ছে।

Previous Post

৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক ৩ জন আড়াই মাস আগের মামলায় কারাগারে

Next Post

চট্টগ্রামে ঈদ ফ্যাশনের জমকালো আয়োজন শুরু

Next Post

চট্টগ্রামে ঈদ ফ্যাশনের জমকালো আয়োজন শুরু

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.