সাবেক সাংসদ ও মন্ত্রী রমেশ চন্দ্র সেন (৮৬) আজ সকাল ৯টায় কারাবন্দি অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরলোক গমন করেছেন।
ঐক্য পরিষদের সভাপতিত্রয় ঊষাতন তালুকদার, ড. নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর বিদেহী আত্মার শান্তি ও সদগতি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

