• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

বায়ুদূষণে আবারও শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’

admin by admin
February 2, 2026
in অন্যান্য
0
বায়ুদূষণে আবারও শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’

RelatedPosts

পকেট খালি? মেনে চলুন টাকা সঞ্চয়ের এই টিপসগুলো

আস্থার সংকটে রাষ্ট্র অনিশ্চয়তার বৃত্তে জনজীবন : কবি মোঃ আব্দুল্লাহ আল মামুন লাভলু

২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে সড়ক নিরাপত্তা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ অপরিহার্য : লায়ন মোঃ গনি মিয়া বাবুল


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : বিশ্বের ১০০টি নগরীর মধ্যে বায়ুদূষণে শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। ওই সময়ে রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ২৫৯, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। নগরীর একটি স্থানে দূষণের মাত্রা ৪০০ ছাড়িয়ে গেছে- এ পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ ধরা হয়। ঢাকার মোট আটটি এলাকায় দূষণ পরিস্থিতি ছিল অত্যন্ত খারাপ। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার তালিকায় এ তথ্য দেখা গেছে।

একই সময়ে বায়ুদূষণে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনসাসা (২৪৭) এবং মিসরের রাজধানী কায়রো (২২৭)।

বিশেষজ্ঞদের মতে, একিউআই ২০০ ছাড়ালে তা ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়। সূচক ৩০০ অতিক্রম করলে পরিস্থিতি ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

বায়ুদূষণের এই চিত্র প্রকাশ করেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার । প্রতিষ্ঠানটির লাইভ সূচক একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে বিষয়ে তাৎক্ষণিক তথ্য ও সতর্কবার্তা দেয়। ঢাকার বর্তমান পরিস্থিতি থেকে সুরক্ষায় তারা বেশ কিছু পরামর্শও দিয়েছে।

গত জানুয়ারি মাসের অর্ধেকের বেশি সময় ধরেই দূষণের তালিকায় শীর্ষে ছিল ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন, এই মাত্রার দূষণে নগরবাসীর শারীরিক জটিলতা বাড়ছে এবং আগের তুলনায় সমস্যাগুলো বেশি অনুভূত হচ্ছে।

পর্যবেক্ষক ও বিশেষজ্ঞদের অভিযোগ, বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের বদলে এখনো গৎবাঁধা বক্তব্য ও লোকদেখানো কার্যক্রমেই সীমাবদ্ধ সরকারি পদক্ষেপ।

বিশেষজ্ঞরা বলছেন, দূষণের স্থানীয় উৎসগুলো কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে না। যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন, নির্মাণকাজের ধুলা, বিভিন্ন বর্জ্য বা দ্রব্য পোড়ানো এবং ইটভাটার ধোঁয়া- এসবই ঢাকার বায়ুদূষণের প্রধান উৎস।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

সুনামগঞ্জ-২: অভিজ্ঞ নাছির উদ্দিনের সঙ্গে তরুণ শিশির মনিরের লড়াই

Next Post

তফশিল ঘোষণার ৩৬ দিনে ১৫ জন নিহত : টিআইবি

Next Post
তফশিল ঘোষণার ৩৬ দিনে ১৫ জন নিহত : টিআইবি

তফশিল ঘোষণার ৩৬ দিনে ১৫ জন নিহত : টিআইবি

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.