দেশের লাইট ইঞ্জিনিয়ারিং খাতের সক্ষমতা, উদ্ভাবন ও সম্ভাবনা তুলে ধরতে বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো ২০২৬-এর দ্বিতীয় সংস্করণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার সকাল ১১টায় ঢাকার শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে তিন দিনব্যাপী এই এক্সপোর যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন (বিইআইওএ)-এর সভাপতি মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘লাইট ইঞ্জিনিয়ারিং খাত দেশের শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। এই এক্সপো উদ্যোক্তাদের জন্য নতুন প্রযুক্তি, বাজার সংযোগ ও বিনিয়োগের সুযোগ তৈরি করবে।’ তিনি সকল কে প্রদর শনী দেখার আমন্ত্রণ জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জনাব মাহবুবুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘সরকার লাইট ইঞ্জিনিয়ারিং খাতকে অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করছে। এই ধরনের এক্সক্সপো শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে এবং রপ্তানি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি এই পদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ব্যাংকের সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট (ফাইরাল, কম্পিটিটিভনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট) মিস থ্রেসনা ফেরদৌস সুমি এবং এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (EC4J) প্রকংার প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মো. আবদুর রহিম খান।
এক্সপোটি আয়োজন করেছে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন (বিইআইওএ), সহযোগিতায় রয়েছে এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (EC4J) প্রকল্প এবং বাণিজ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
২-৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এই এক্সপো। দেশীয় লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের পণ্য, প্রযুক্তি ও সন্ধারা তুলে ধরার পাশাপাশি শিল্প উদ্যোক্তা, নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সংযোগ জোরদার করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

