জামালপুর প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জামালপুর সদর উপজেলার সিংহজানী উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণে ইসলামি মূল্যবোধভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নেই। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করতে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

জনসভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির একাধিক সদস্য, জামালপুর জেলা শাখার শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। সভাস্থলে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
বক্তারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের সাংগঠনিকভাবে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান এবং জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
জনসভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
