• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ডাকসু সদস্য সর্বমিত্রকে ঢাবি প্রশাসনের শোকজ

admin by admin
January 27, 2026
in শিক্ষা-সংস্কৃতি
0
ডাকসু সদস্য সর্বমিত্রকে ঢাবি প্রশাসনের শোকজ

RelatedPosts

ঢাকায় রাশিয়ান হাউসে শিল্প ও ঐতিহ্যের উদযাপন!

AI বদলে দিচ্ছে মানুষের দৈনন্দিন জীবন, CES 2027-এ আরও বড় পরিসরে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি নির্বাচনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত


রুপসীবাংলা৭১ শিক্ষা-সংস্কৃতি ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে খেলতে আসা প্রায় ৩০ জন কিশোর ও তরুণকে প্রকাশ্যে কানে ধরে উঠবস করানোর ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমাকে শোকজ নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ।
তিনি জানান, অভিযুক্ত ডাকসু সদস্যকে আনুষ্ঠানিকভাবে শোকজ নোটিশ পাঠানো হয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, সর্বমিত্র চাকমার জবাব পাওয়ার পর সেটি পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

গত ৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের দক্ষিণ-পূর্ব কোণায় একটি ঘটনায় প্রায় ৩০ জন কিশোর ও তরুণকে এক সারিতে দাঁড় করিয়ে কানে ধরে উঠবস করাতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ওই কিশোর ও তরুণদের বয়স আনুমানিক ১৩ থেকে ২২ বছরের মধ্যে।

ঘটনার সময় ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমাকে হাতে একটি লাঠি নিয়ে তাদের সামনে পাঁয়চারি করতে দেখা যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

যদিও, এ ঘটনার পর ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন সর্বমিত্র চাকমা। এক পোস্টে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ও জিমনেসিয়ামে শিক্ষার্থীদের কান ধরে উঠবস করানোর ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা চান।

তিনি আরও বলেন, আমার পন্থা ভুল হলেও প্রশাসনের স্থবিরতাসহ বিভিন্ন কারণে আমার মনে হয়েছে, এ কঠোরতা ছাড়া বহিরাগত দমন করে সেন্ট্রাল ফিল্ডে শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

হাদিসের কথা : বাহুবল নয়, আত্মনিয়ন্ত্রণই প্রকৃত বীরত্ব

Next Post

৫ লাখ অভিবাসীকে বৈধতা দিলো স্পেন, আছে বাংলাদেশিরাও

Next Post
৫ লাখ অভিবাসীকে বৈধতা দিলো স্পেন, আছে বাংলাদেশিরাও

৫ লাখ অভিবাসীকে বৈধতা দিলো স্পেন, আছে বাংলাদেশিরাও

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.