নিজস্ব প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) বেগম খালেদা জিয়ার সমাধিতে আজ গভীর শ্রদ্ধা নিবেদন করেছে। পিসিএনপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির বলেছেন “বেগম জিয়ার ঐতিহাসিক লং মার্চ না হলে বৈষম্যমূলক পার্বত্য কালো চুক্তির মাধ্যমে দেশের অখন্ডতাকে হরন করে ভারতের সেবা দাস ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্র বাস্তবায়িত হতো। পিসিএনপির চেয়ারম্যান আরো বলেন- “খাগড়াছড়িতে এক জনসভায় বেগম জিয়া নির্বাচন করলে কমিশনার আব্দুল মজিদের কাছে জামানত হারাবেন। যে আওয়ামীলীগ নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বিশ^চোর বলে গালাগাল করেছেন তিনি কি করে পিসিএনপির চেয়ারম্যান থাকছেন, তা দেশবাসী জানতে চায়। অবিলম্বে পিসিএনপি চেয়ারম্যান পরিচয় দানকারী বান্দরবানের আওয়ামীলীগ নেতাকে অপসারন/বরখাস্ত না করলে দেশব্যাপী জোর আন্দোলন গড়ে তোলা হবে।
পিসিএনপিকে ফ্যাসিস্ট হাসিনার দোসর মুক্ত করে পার্বত্য চট্টগ্রামের জনগণের অধিকার আদায় নিশ্চিত করা হবে। পাহাড়ে উপজাতি বাঙালি দ্বন্দ্ব বন্ধ করতে হবে এবং দেশের অখন্ডতা, স্বাধীনতা ও স্বাবভৌমত্বকে সুসংহত করতে হবে। আমরা চাই ঐক্য, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ। জাতি-উপজাতি, সংখ্যালঘু-সংখ্যাগুরু ঐসব বৈষম্য আর চলবে না।

