নিজস্ব প্রতিনিধি : ১২ জানুয়ারি ২০২৬ তারিখ প্রথম বিয়ে বহাল থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে সালিশি কাউন্সিলের অনুমতির বিষয়ে মহামান্য হাইকোর্ট বিভাগের একটি রায়কে কেন্দ্র করে সংবাদের প্রতি বাংলাদেশ মহিলা পরিষদের দৃষ্টি আকর্ষিত হয়েছে।
আমরা লক্ষ করছি সাম্প্রতিককালে নারীর প্রতি বিদ্বেষপূর্ণ, নারীর অধিকারকে খর্ব করে এমন ধরণের প্রচারণা চলছে। মহামান্য হাইকোর্ট বিভাগের এই রায়কে কেন্দ্র করে নারীর মানবাধিকার লংঘিত হতে পারে এমন কোন ধরনের অপচেষ্টা গ্রহণযোগ্য নয়। একই সাথে নারীর অধিকার ও মর্যাদা রক্ষার ক্ষেত্রে বিচার বিভাগেরও জেন্ডার সংবেদনশীল ভূমিকার প্রত্যাশা করছে।
বাংলাদেশ মহিলা পরিষদ নারীর মর্যাদা, নারীর সম্মান নিশ্চিতের বিষয়টির প্রতি অঙ্গীকারাবদ্ধ। বাংলাদেশ মহিলা পরিষদ নারীর মানবাধিকার প্রতিষ্ঠাসহ নারীর প্রতি দৃষ্টিভঙ্গি, সামাজিক, সাংস্কৃতিক ও আইনগত বৈষম্য নিরসনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছে।


