• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

বেগম খালেদা জিয়ার জানাজায় যাওয়ার পথে মর্মান্তিক দু/র্ঘ/ট/না দৈনিক রুদ্র বাংলা সম্পাদক

admin by admin
January 7, 2026
in অন্যান্য
0
বেগম খালেদা জিয়ার জানাজায় যাওয়ার পথে মর্মান্তিক দু/র্ঘ/ট/না দৈনিক রুদ্র বাংলা সম্পাদক

RelatedPosts

বাসি ভাত দিয়ে পাকোড়া বানাবেন যেভাবে

পরিবেশ আদালত আইন সংশোধন না হলে পরিবেশ রক্ষা সম্ভব না

পুশ ইনের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তলতে হবে : বাংলাদেশ ন্যাপ

বেগম খালেদা জিয়ার জানাজায় যাওয়ার পথে মর্মান্তিক দু/র্ঘ/ট/না
দৈনিক রুদ্র বাংলা সম্পাদক মোঃ মতিউর রহমান গু/রু/তর আ/হ/ত, বাম পা বিচ্ছিন্ন

মোঃ মাহবুব আলম
বিশেষ প্রতিনিধি

দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের উদ্দেশ্যে রওনা হয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকারকর্মী দৈনিক রুদ্র বাংলার সম্পাদক মোঃ মতিউর রহমান। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে জীবন-মরণ সংকটে চিকিৎসাধীন রয়েছেন।
তথ্য অনুযায়ী, গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ সকালে মোঃ মতিউর রহমান বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ঢাকার গুলিস্তান এলাকায় হলমার্ক ভবনের পাশের সড়কে একটি দ্রুতগতির গাড়ি তাঁকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনার সময় গাড়িটির চাকা তাঁর বাম পায়ের উপর দিয়ে চলে যায়, ফলে তিনি ঘটনাস্থলেই মারাত্মকভাবে আহত হন।
দুর্ঘটনার পর আশপাশে থাকা কয়েকজন মানবিক মানুষ দ্রুত এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন এবং তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁর অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)–এ রেফার করেন।
পঙ্গু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, তাঁর বাম পায়ের হাঁটু ও নিচের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনার তীব্র ধাক্কা ও শারীরিক চাপের কারণে তাঁর হৃদরোগজনিত জটিলতা দেখা দেয়। পরিস্থিতি জটিল হওয়ায় তাঁকে সেখান থেকে হৃদরোগ বিভাগে স্থানান্তর করা হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাঁকে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে এবং সর্বশেষে বারডেমের BIHS (Bangladesh Institute of Health Sciences) শাখা হাসপাতাল—BIHS General Hospital–এ ভর্তি করা হয়। বর্তমানে তিনি BIHS General Hospital-এর ওয়ার্ড নং ৩০৭, বেড নং ১–এ চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের ঠিকানা: ১২৫/১, দারুস সালাম রোড, মিরপুর-১, ঢাকা-১২১৬ (মিরপুর টেকনিক্যাল মোড় সংলগ্ন)।
চিকিৎসক সূত্রে জানা গেছে, ৪ জানুয়ারি ২০২৬ রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জীবন রক্ষার্থে বাম পা কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসকরা। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এদিকে অর্থনৈতিক সংকটের মধ্যেই তাঁর চিকিৎসা চালিয়ে যেতে হচ্ছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তাঁর ছোট ভাই রেজাউল করিম দেশবাসী, সাংবাদিক সমাজ ও শুভানুধ্যায়ীদের কাছে মোঃ মতিউর রহমানের দ্রুত সুস্থতার জন্য দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
এই মর্মান্তিক দুর্ঘটনায় সাংবাদিক অঙ্গন ও মানবাধিকারকর্মীদের মধ্যে গভীর উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁর আশু আরোগ্য কামনা করছেন

Previous Post

নির্বাচনের জন্য সরকার পূর্ণ প্রস্তুত : প্রেস সচিব

Next Post

পার্বত্য চট্টগ্রামের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সেমিনার

Next Post
পার্বত্য চট্টগ্রামের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সেমিনার

পার্বত্য চট্টগ্রামের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সেমিনার

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.