• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

পেকুয়ায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

admin by admin
January 6, 2026
in সারা বাংলা
0
পেকুয়ায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

RelatedPosts

ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে : লায়ন গনি মিয়া বাবুল

নারায়ণগঞ্জে ডেঙ্গু মোকাবিলায় ফগার মেশিন বিতরণ

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, চার বন্দরে তিন নম্বর সঙ্কেত

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে সকলের অংশগ্রহনে ভোটার অধিকার প্রয়োগ, নির্বাচন প্রক্রিয়া এবং অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ০৬ জানুয়ারী ২০২৬ইং তারিখ পেকুয়ায় “ধর্মীয় নেতৃবৃন্দের সাথে ওরিয়েন্টেশন সভা”অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারী স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ‘র আয়োজনে এবং আন্তর্জাতিক সংস্থা আইএফইএস এর সহযোগিতায় পেকুয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই ওরিয়েন্টেশনে বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, ভান্তেসহ বিভিন্ন ধর্মের ৩৪জন ধমীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

পেুকয়া উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম মাহবুব ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা, শওকত আলী চৌধুরী। আইএসডিই বাংলাদেশ’র কর্মসূচি সমন্বয়কারী জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় সভায় আলোচনায় অংশনেন পুরোহিত বীরমুক্তিযোদ্ধা অজিত কুমার নাথ, পেকুয়া উপজেলা পুজা উৎযাপন পরিষদের সভাপতি সুমন বিশ্বাস, মওলানা জিয়াবুল ইসলাম, মওলানা মোঃ শহিদুল্লাহ, মোঃ বেলাল হোসেন, গৌতম বিশ্বাস, রিদুয়ানুল আলম সজীব, আইএসডিই কর্মসুচী কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন, জালাল উদ্দিন ও শহিদুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ধর্মীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাঁদের মাধ্যমে সাধারণ মানুষ, বিশেষ করে নতুন ভোটার, সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে ভোটার অধিকার, নির্বাচন পদ্ধতি এবং শান্তিপূর্ণভাবে ভোটদানে উৎসাহ সৃষ্টি করা সম্ভব। এছাড়া গণভোট বিষয়ে সাধারণ জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির এবং নির্বাচনের সময়ে গুজব ও ভুল তথ্য প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় বক্তারা গণভোট বিষয়ে ব্যাপক প্রচারনা ও সচেতনতা সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেন। অংশগ্রহণকারীরা মতবিনিময়কালে নিজ নিজ সম্প্রদায়ে ভোটার সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, আইএসডিই কক্সবাজার জেলার চকরিয়া, পেকুয়া ও মহেশখালী উপজেলায় অন্তর্ভুক্তিমূলক ভোটার এডুকেশন প্রোগ্রামের আওতায় বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করছে, যার লক্ষ্য একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা।

Previous Post

নারী এবং ধর্মীয় সংখ্যালঘু জনগণকে হত্যা,তাদের উপর নির্যাতন, হুমকি, হেনস্থার ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদের উদ্বেগ প্রকাশ

Next Post

লুটপাটে ‘এলপিজি’ সিন্ডিকেট-নীরব কেন সরকার ? বাংলাদেশ ন্যাপ

Next Post
লুটপাটে ‘এলপিজি’ সিন্ডিকেট-নীরব কেন সরকার ? বাংলাদেশ ন্যাপ

লুটপাটে 'এলপিজি' সিন্ডিকেট-নীরব কেন সরকার ? বাংলাদেশ ন্যাপ

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.