৩ জানুয়ারী ২০২৬ ইং শনিবার সকালে জাহিদুল ইসলাম চৌধুরী -পুরানা পল্টন ফ্রেন্ডস ক্লাব, ফলোয়ার্স অব নেচার ফাউন্ডেশন ও দৈনিক বাংলাদেশের আলোর সহযোগিতায় অঙ্গীকার ফাউন্ডেশন পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রাজিয়া সুলতানা, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ হুমায়ূন কবীর মুজিব (হুমায়ূন মুজিব), উপদেষ্টা জাহিদুল ইসলাম চৌধুরী, ফাউন্ডেশনের সদস্য বেলাল ও ফারুক সহ প্রমুখ।

