নিজস্ব প্রতিনিধিঃ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রগতিশীল জাতীয়তাবাদী দল- পিএনপি উদ্যোগে পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব আলহাজ্ব লায়ন আহমেদুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রগতিশীল জাতীয়তাবাদী দল পিএনপির চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন, বক্তব্য রাখেন প্রেসিডিযাম সদস্য মুসলিমা আমীন, ভাইস , নার্গিস আক্তার ডলি, যুগ্ন মহাসচিব টিএম কামরুল হাসান হৃদয়, , সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন শেখ, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কেন্দ্রীয় সদস্য মোঃ দুলাল হোসেন, মোহাম্মদ আকবর হোসেন, মামুনুর রশিদ প্রমুখ ।
প্রধান অতিথি বক্তব্যে প্রগতিশীল জাতীয়তাবাদী দল- পিএনপির চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন বলেন মুক্তিযুদ্ধে লক্ষ প্রাণের বিনিময় অর্জিত স্বাধীনতা ও বিজয় ৭১ এর পাক হানাদারদের বর্বরতার নৃশংস হত্যাকাণ্ডের কথা স্মরণ করিয়ে দেয়। ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা বোনের সম্ভ্রম হারানো মুক্তিযুদ্ধের স্বপ্নের সোনার বাংলাদেশে আজও অধিকার আদায়ের জন্য প্রাণ দিতে হয় আবু সাঈদের মত দেশপ্রেমী বীরদের গুলিবিদ্ধ হতে হয় ইনকিলাব মঞ্চের সমন্বয়ক শরিফ ওসমান হাদির মত দেশ প্রেমিক তরুন নেতৃত্বকে স্বাধীন হয়েও পরাধীনতার শিকল বেড়িয়ে বেড়াতে হয় জাতিকে। প্রগতিশীল জাতিতাবাদী দল -পিএনপি সুশাসন ন্যায় বিচার জনগণের পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য অর্জনের জন্য দীপ্ত শপথ ও অঙ্গীকার নিয়ে একটি সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দলের সকল নেতাকর্মীদের দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের মোকাবেলার জন্য ঐক্যবদ্ধ হওয়ার উদত্ত আহবান জানান।
সভাপতির বক্তব্যে দলের মহাসচিব আলহাজ্ব লায়ন আহমেদুর রহমান খোকন বলেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির কথা বলে একটি দল ফ্যাসিবাদে পরিণত হয়েছে তার বিরুদ্ধে সকল দেশ প্রেমিক জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী রাজনৈতিক দলের ঐক্যের মাধ্যমে আমরা যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছে তা বাস্তবায়নে প্রগতিশীল জাতীয়তাবাদী দল পিএনপির নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধীদের বিরুদ্ধে পিএনপি’র সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহবান জানান।

