• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

মানসিক বিপর্যয়ের সময় নববী আমল

admin by admin
December 10, 2025
in অন্যান্য
0
মানসিক বিপর্যয়ের সময় নববী আমল

RelatedPosts

পকেট খালি? মেনে চলুন টাকা সঞ্চয়ের এই টিপসগুলো

আস্থার সংকটে রাষ্ট্র অনিশ্চয়তার বৃত্তে জনজীবন : কবি মোঃ আব্দুল্লাহ আল মামুন লাভলু

২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে সড়ক নিরাপত্তা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ অপরিহার্য : লায়ন মোঃ গনি মিয়া বাবুল


রুপসীবাংলা৭১ অন্যান্য ডেস্ক : মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যখন সব দিক অন্ধকার মনে হয়, পথ রুদ্ধ হয়ে যায়, আশার আলো নিভে আসে। মহানবী (সা.)-এর জীবনেও প্রিয়তমা স্ত্রীর ইন্তেকাল, চাচার ইন্তেকাল, অতঃপর তায়েফের নির্মমতার শিকার হওয়ার মতো ধারাবাহিক ঘটনাচক্রগুলো ছিল তেমনই এক বেদনায় ভরা পরীক্ষাময় অধ্যায়। স্ত্রী ও চাচাকে হারানোর পরও দ্বিনের দাওয়াত দিতে গিয়ে অবজ্ঞা, বিদ্রুপ, এমনকি নিষ্ঠুরভাবে রক্তাক্ত করে তাঁকে শহর থেকে বের করে দেওয়া। মানবিক কষ্টের এমন দুঃসহ মুহূর্তে মহানবী (সা.)-এর হৃদয় থেকে যে দোয়া বের হয়েছিল, তা শুধু ব্যক্তিগত আর্জি নয়; বরং প্রতিটি মুমিন ব্যক্তির জন্য চিরন্তন সান্ত্বনা, আশাবাদ ও আল্লাহর দিকে সম্পূর্ণ আত্মসমর্পণের এক অনুপম শিক্ষাও বটে।

এই দোয়ায় যেমনি রয়েছে অসহায়ত্বের স্বীকারোক্তি, তেমনি রয়েছে বিরাট আশা; কাজগুলোতে ব্যথা আছে, কিন্তু অভিযোগ নেই; কষ্টের ভার আছে, কিন্তু আল্লাহর রহমতের গভীর ভরসা থেকেও মুক্ত নয়। একটি মুমিন হৃদয় যে কিভাবে সংকট, অপমান ও বিপর্যয়ের মধ্যে থেকেও আল্লাহর দরবারে বিনম্র থাকে; এই দোয়া তার জীবন্ত নিদর্শন।

اَللَّهُمَّ إِلَيْكَ أَشْكُوْ ضَعْفَ قُوَّتِيْ وَقِلَّةَ حِيْلَتِي وَهَوَانِيْ عَلَى النَّاسِ، يَا أَرْحَمَ الرَّاحِمِيْنَ، أَنْتَ رَبُّ الْمُسْتَضْعَفِيْنَ وَأَنْتَ رَبِّيْ، إِلَى مَنْ تَكِلُنِيْ؟ إِلَى بَعِيْدٍ يَتَجَهَّمُنِي؟ أَمْ إِلَى عَدُوٍّ مَلَّكْتَهُ أَمْرِي؟ إِنْ لَمْ يَكُنْ بِكَ عَلَيَّ غَضَبٌ فَلَا أُبَالِي، وَلَكِنَّ عَافِيَتَكَ هِيَ أَوْسَعُ لِيْ، أَعُوذُ بِنُوْرِ وَجْهِكَ الَّذِيْ أَشْرَقَتْ لَهُ الظُّلُمَاتُ، وَصَلُحَ عَلَيْهِ أَمْرُ الدُّنْيَا وَالْآخِرَةِ، أَنْ يَحِلَّ عَلَيَّ سَخَطُكَ أَوْ يَنْزِلَ بِيْ غَضَبُكَ، لَكَ الْعُتْبَى حَتَّى تَرْضَى، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِكَ۔

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইলাইকা আশকু দা‘ফা কুওয়াতি, ওয়া কিল্লাতা হিলাতি, ওয়া হাওয়ানি ‘আলান্ নাস। ইয়া আরহামার রাহিমীন, আন্তা রাব্বুল মুসতাদ্‘আফীন, ওয়া আন্তা রাব্বী।
ইলা মান্ তাকিলুনি? ইলা বায়িদিন ইয়াতাজাহ্‌হামুনি? আম্ ইলা ‘আদুয়্যিন মাল্লাকতাহু আমরি? ইন্ লাম ইয়াকুন বিকা ‘আলাইয়া গাদাবুন ফালা উবালি; ওয়ালাকিন্ ‘আফিয়াতুকা হিয়া আওসা‘উ লি। আউজু বিনুরি ওয়াজহিকাল্লাজি আশরাকাত্‌ লাহুয্‌ জুলুমাত, ওয়া সালুহা ‘আলাইহি আমরুদ দুনিয়া ওয়াল-আখিরাহ। আন ইয়াহিল্লা ‘আলাইয়া সাখাতুকা আও ইয়ানজিলা বি গাদাবুকা। লাখাল ‘উতবা হাত্তা তারজা, ওয়ালা হাওলা ওয়ালা কুউয়াতা ইল্লা বিকা।
”
অনুবাদ : “হে আল্লাহ! আমি আপনার কাছেই অভিব্যক্তি পেশ করছি, আমার সক্ষমতার দুর্বলতা, সামর্থ্যের সীমাবদ্ধতা এবং মানুষের কাছে আমার লাঞ্ছনার কথা। হে পরিপূর্ণ দয়াময় পরম দয়ালু! আপনি মজলুমদের রব, আপনি-ই আমার রব। আপনি আমাকে কার ওপর ছেড়ে দেবেন? এমন কোনো দূরের মানুষের ওপর; যে আমাকে কষ্ট দেবে? নাকি এমন কোনো শত্রুর হাতে; যাকে আপনি আমার ব্যাপারে ক্ষমতা দিয়েছেন? যদি আপনার অসন্তুষ্টি আমার ওপর না থাকে, তবে আমি কিছুই পরোয়া করি না। তবে আপনার দানকৃত নিরাপত্তা ও সুস্থতা আমার জন্য বিরাট প্রশস্ততার বিষয়। আমি আশ্রয় নিচ্ছি আপনার সেই মুখমণ্ডলের নূরের, যার দ্বারা অন্ধকার দূর হয়ে যায় এবং দুনিয়া ও আখিরাতের সব কিছুর ব্যবস্থা ঠিক পথে ফিরে আসে; যাতে আপনার গজব আমার ওপর নেমে না আসে কিংবা আপনার অসন্তুষ্টি আমার ওপর চেপে না বসে।
সব ক্ষমাপ্রার্থনা আপনারই কাছে আপনি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত। আর আপনি ছাড়া শক্তি ও ক্ষমতা লাভের অন্য কোনো উপায় নেই।

(ইবন হিশাম, আস সিরাতুন নবুবিয়্যাহ, ১/২৪০-৪২১) ইবন ইসহাক থেকে বর্ণিত; আল-বাইহাকী, দালায়িলুন নবুয়্যাহ, ২/ ২৩০; আল-হাকিম, আল-মুসতাদরাক আলাস সহিহাইন, ২/৬১৫।

মুহাদ্দিসগণ এই দোয়াকে সীরাহ-গ্রন্থসমূহে নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য বিবরণ হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

অপরিহার্য অধিকার নিশ্চিতে বিশ্বনেতাদের এক টেবিলে বসার আহ্বান

Next Post

ঐতিহাসিক মাইলফলকের পথে নাসার সবচেয়ে দূরের মহাকাশযান

Next Post
ঐতিহাসিক মাইলফলকের পথে নাসার সবচেয়ে দূরের মহাকাশযান

ঐতিহাসিক মাইলফলকের পথে নাসার সবচেয়ে দূরের মহাকাশযান

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.