ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

দুবাই এয়ার শোতে ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

admin by admin
November 22, 2025
in আন্তর্জাতিক
0
দুবাই এয়ার শোতে ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

RelatedPosts

স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃত ৬৯ জনের সবার পরিচয় শনাক্ত

UNIP GLOBAL SDGs & SADGs INTERNATIONAL SUMMIT & CONFERENCE 2026

হিমালয়ে বড় দুর্যোগের শঙ্কা, ঝুঁকিতে ৩ লাখের বেশি মানুষ


রুপসীবাংলা৭১ আন্তর্জাতিক ডেস্ক : দুবাই এয়ার শোতে প্রদর্শনের সময় বিধ্বস্ত হলো ভারতের যুদ্ধবিমান তেজস। এই ঘটনায় পাইলট ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) নিশ্চিত করেছে।

এইচএএল নির্মিত এক আসনের লাইট কমব্যাট এয়ারক্রাফট (এলসিএ) তেজস শুক্রবার (২১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটের দিকে বিধ্বস্ত হয় বলে প্রত্যক্ষদর্শী ও এনডিটিভি প্রকাশিত ভিডিওতে দেখা গেছে।

ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) এক বিবৃতিতে জানিয়েছে, দুবাই এয়ার শোতে আকাশে প্রদর্শনের সময় একটি তেজস বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় পাইলট নিহত হয়েছেন। ভারতীয় বিমান বাহিনী গভীর দুঃখ প্রকাশ করছে ও পাইলটের শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছে। দুর্ঘটনের কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।

সূত্ররা জানান, প্রদর্শনের সময় একপর্যায়ে নেগেটিভ জি-ফোর্স টার্ন থেকে পাইলট আর ফিরে আসতে পারেননি। নেগেটিভ জি-ফোর্স হলো মাধ্যাকর্ষণের বিপরীত দিকে অনুভূত হওয়া চাপ।

দুবাই এয়ার শোর দর্শনার্থীরা রানওয়ের পাশের ভিউয়িং এনক্লোজার থেকেই পুরো ঘটনাটি দেখেন। ভিডিওতে দেখা যায়, তেজস নিয়মিত প্রদর্শনী উড্ডয়নের সময় হঠাৎ নিচে নামতে থাকে এবং দ্রুত বিধ্বস্ত হয়। এরপরই আকাশে উঠে যায় কালো ধোঁয়ার স্তম্ভ, দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

দুবাই এয়ার শো বিশ্বের অন্যতম বৃহৎ বিমান প্রদর্শনী। দুই বছর অন্তর আয়োজিত এই প্রদর্শনীতে এবারও কয়েক বিলিয়ন ডলারের বিমান কেনাবেচার ঘোষণা দিয়েছে এমিরেটস ও ফ্লাইদুবাই।

তেজস ৪.৫-প্রজন্মের মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফট। আকাশ প্রতিরক্ষা, আক্রমণাত্মক সহায়তা ও নিকটবর্তী যুদ্ধ মিশনে এটি ব্যবহৃত হয়।

ভারতের পুরোনো ফাইটারবিমান বহর আধুনিকায়ন এবং বিদেশি সরবরাহের ওপর নির্ভরতা কমাতে তেজস কর্মসূচিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। ২০১৬ সালে তেজসের প্রথম স্কোয়াড্রন ‘নম্বর ৪৫ ফ্লাইং ড্যাগার্স’ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হয়।

সূত্র: এনডিটিভি
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

কী কী পাচ্ছেন মিস ইউনিভার্স ফাতিমা বশ

Next Post

গাইবান্ধা-৪: ধানের শীষের প্রার্থী বদলের দাবিতে মশাল মিছিল

Next Post
গাইবান্ধা-৪: ধানের শীষের প্রার্থী বদলের দাবিতে মশাল মিছিল

গাইবান্ধা-৪: ধানের শীষের প্রার্থী বদলের দাবিতে মশাল মিছিল

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.