ময়মনসিংহ প্রতিনিধি, রুপসীবাংলা৭১ : ময়মনসিংহের মুক্তাগাছায় পদোন্নতি বঞ্চনার প্রতিবাদে ‘নো প্রমোশন নো ওয়ার্ক’ কর্মসূচি পালন করেছে শহীদ স্মৃতি সরকারি কলেজের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত প্রভাষকববৃন্দ। রবিবার সকালে কলেজ গেইট চত্বরে শিক্ষকরা একত্রিত হয়ে এই কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে অংশগগ্রণকারী শিক্ষকরা অভিযোগ করেন, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে দীর্ঘদিন ধরে যোগ্য প্রভাষকদের পদোন্নতির দাবি উপেক্ষিত হচ্ছে। তারা বলেন, সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির জিও দ্রæত জারি করতে হবে, নইলে আন্দোলন আরও কঠোর হবে। বক্তারা আরও জানান, যতদিন দাবি পূরণ না হবে, ততদিন তারা পূর্বের ঘোষণা অনুযায়ী কোনো কাজে ফেরত যাবেন না। প্রভাষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থা এগিয়ে নিতে শিক্ষক সমাজকে উৎসাহ ও প্রণোদনা দেওয়ার কথা থাকলেও পদোন্নতি বঞ্চনায় তাদের কর্মউদ্দীপনা মারাত্মকভাবে কমে যাচ্ছে।
দ্রুত সমস্যা সমাধানে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা। কর্মসূচী চলাকালে শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছার সকল প্রভাষক উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন। শিক্ষকরা জানান, ন্যায্য প্রাপ্য না পাওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।
রুপসীবাংলা৭১/এআর


