রক্সী খান মাগুরা থেকে, রুপসীবাংলা৭১ : মাগুরায় জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে অর্থনৈতিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পরে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ ও টিফিন বক্স, মাধ্যমিক বিদ্যালয়ের ৯০ জন শিক্ষার্থীকে ব্যাগ, টিফিন বক্স ও জুতা এবং ৩০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়। উপকরণ হাতে পেয়ে খুশিতে ঝলমল করছিল শিক্ষার্থীদের মুখ। বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার অঙ্গীকার ব্যক্ত করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. হাসিনা মমতাজ, সদর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল আউয়াল, উপজেলা নির্বাহী অফিসার মো. হাসিবুল হাসান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহিম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুলজ্জানসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
রুপসীবাংলা৭১/এআর


