• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

মায়া সভ্যতার দিনক্ষণ নির্ণয়ের রহস্য ভেদ করলেন বিজ্ঞানীরা

admin by admin
November 11, 2025
in তথ্যপ্রযুক্তি
0
মায়া সভ্যতার দিনক্ষণ নির্ণয়ের রহস্য ভেদ করলেন বিজ্ঞানীরা

RelatedPosts

গ্যালাক্সির ভেতরে দ্রুত জন্ম নেয় বিশাল নক্ষত্রগুচ্ছ, জানাল জেমস ওয়েব

অ্যান্ড্রয়েডে নতুন ফিচার : অ্যাপ খুললেই ১০ সেকেন্ডের বাধ্যতামূলক বিরতি

ইন্টারনেটের গতি বাড়াতে যা করবেন


রুপসীবাংলা৭১ তথ্যপ্রযুক্তি ডেস্ক : প্রাচীন মায়া সভ্যতার গণিত ও জ্যোতির্বিজ্ঞানের খ্যাতি আজও বিস্ময় জাগায়। এ নিয়ে করা নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য। সূর্যগ্রহণের সময় তারা যেভাবে নিখুঁত সূর্য-চাঁদ-পৃথিবীর অবস্থান নির্ণয় করতেন, তা বিস্ময়কর। সেই রহস্যই অবশেষে উদ্ঘাটন করেছেন বিজ্ঞানীরা।

উত্তর ও মধ্য আমেরিকার প্রাচীন সভ্যতা মায়া। খ্রিষ্টপূর্ব দুই সহস্রাব্দ থেকে প্রায় দেড় হাজার খ্রিষ্টাব্দ পর্যন্ত তাদের বিস্তার। আধুনিক প্রযুক্তি না থাকলেও আকাশ গণনায় ছিল দারুণ দক্ষতা। বছরের কোন দিনে সূর্যগ্রহণ ঘটবে, তা মায়া জ্যোতির্বিদেরা আগেই জানাতে পারতেন।

এই গণনার বড় প্রমাণ মিলেছে ‘ড্রেসডেন কোডেক্স’ নামে একটি পুঁথিতে। ৭৮ পাতার এই পুস্তকে রয়েছে আকাশ-জ্যোতির, ঋতুচক্র, চিকিৎসা ও ক্যালেন্ডার সম্পর্কিত নথি। সেখানে পাওয়া গেছে সূর্যগ্রহণের তারিখ নির্ণয়ের বিশেষ ছক।

মার্কিন যুক্তরাষ্ট্রের দুই গবেষক, আলবানি ইউনিভার্সিটির জন জাস্টসন এবং স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক জাস্টিন লোরি নতুন বিশ্লেষণে দেখিয়েছেন, মায়ারা চন্দ্রমাসের ধারাবাহিকতা ধরে গ্রহণ পূর্বাভাস দিতেন।

এক চন্দ্রমাসের দৈর্ঘ্য ধরতেন প্রায় ২৯.৫ দিন। ছকে ছিল ১ থেকে ৪০৫ পর্যন্ত চন্দ্রমাসের হিসাব। এই ধারাবাহিক গণনা মিলিয়েই ভবিষ্যতের গ্রহণ নির্দিষ্ট করা হতো।

তবে গ্রহণ নিয়ে ছিল ধর্মীয় আচারও। বিশ্বাস করা হতো— গ্রহণের সময় সূর্য দুর্বল হয়ে পড়ে। তাই সূর্যদেবতাকে শক্তি ফিরিয়ে দিতে হত উৎসর্গ বা সামাজিক আচার। সিদ্ধান্ত নিতেন পুরোহিত ও শাসকশ্রেণি।

নতুন গবেষণা বলছে, ৪০৫ মাস শেষ হলেই গণনা আবার ১ থেকে শুরু হতো না বরং আরও জটিল পদ্ধতিতে, পূর্বের তথ্য ধরে রেখে প্রেডিকশন তৈরি করতেন মায়া জ্যোতির্বিদেরা। এটাই তাদের গণনাকে করেছে আরও নিখুঁত।

প্রযুক্তি-শূন্য সময়ে দাঁড়িয়ে এই নিখুঁত জ্যোতির্বিজ্ঞান আজও বিস্ময় জাগায়। নতুন গবেষণা জানিয়ে দিল মায়ারা শুধু সভ্যতার নির্মাতা নয়, বিজ্ঞানেও ছিলেন অনন্য।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

রাষ্ট্রীয় স্থিতিশীলতার নববী নীতি

Next Post

টিভিতে আজকের খেলা

Next Post
টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.