ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ভোটের আগে জাল নোট ছড়ানোর চেষ্টা

admin by admin
November 10, 2025
in অন্যান্য
0
ভোটের আগে জাল নোট ছড়ানোর চেষ্টা

RelatedPosts

দেশপ্রেমিক ধীরেন্দ্রনাথ দত্তের ১৪০তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন।

পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলোছাত্রদল নেতারা

পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত


রুপসীবাংলা৭১ অন্যান্য ডেস্ক : নির্বাচনের আগে অস্থিতিশীলতা তৈরি করতে কিছু মহল জাল নোট বাজারে ছড়ানোর চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করছেন গোয়েন্দারা। তারা বলছেন, ভোটারদের বিভ্রান্ত এবং নির্বাচনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে এমন নোট ব্যবহৃত হতে পারে। সম্প্রতি দেশের সীমান্ত দিয়ে ভারত থেকে জাল নোট প্রবেশের ঘটনায় নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জারি করা হয় বাড়তি সতর্কতা।

বাংলাদেশ ব্যাংক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের অন্যান্য সংস্থা এ ব্যাপারে একযোগে কাজ শুরু করেছে। তারা যৌথ বৈঠকও করেছেন।

১৫ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ লেনদেনে জনসাধারণকে অধিকতর সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে। নোট গ্রহণের সময় নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য- জলছাপ, অসমতল ছাপা, নিরাপত্তা সুতা, রং পরিবর্তনশীল কালি ও ক্ষুদ্র লেখা যথাযথভাবে যাচাই করা।

বড় অঙ্কের লেনদেন ব্যাংকিং চ্যানেলে করা। নগদ লেনদেনে যথাসম্ভব ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা। সন্দেহজনক নোট পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সরাসরি অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করা।

জানা গেছে, দিনাজপুরের হিলি দিয়ে জাল নোট প্রবেশ ঠেকাতে বাড়তি সতর্কতা জারি করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

হিলি সীমান্তের জিরো পয়েন্ট এলাকা পরিদর্শন শেষে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী জানান, সীমান্তের চেকপোস্টগুলোতে বিজিবি সদস্য ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াত করা পাসপোর্ট যাত্রীদেরও তল্লাশি করা হচ্ছে। ৬ নভেম্বর ময়মনসিংহ নগরীর খাগডহর ৩৯ বিজিবি ব্যাটালিয়নে প্রেস ব্রিফিংয়ে সেক্টর কমান্ডার কর্নেল সরদার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান- সীমান্ত এলাকায় জাল নোটের উৎস অনুসন্ধানে নজরদারি বাড়ানো হয়েছে। জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টিতেও কাজ চলছে। দেশের অভ্যন্তরে জাল নোট তৈরি করে যারা বাজারে ছড়ায়, তাদের তৎপরতাও নজরদারির আওতায় রাখা হয়েছে।

সীমান্ত জেলা শেরপুর প্রতিনিধি জানান, নালিতাবাড়ী কেন্দুয়াপাড়া আমবাগান বাজার এলাকা থেকে ৮ অক্টোবর রাত ৯টার দিকে ২১টি ১ হাজার টাকার জাল নোটসহ মেহেদী হাসান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, জাল নোটগুলো আসল টাকার মতোই। খালি চোখে পার্থক্য করা প্রায় অসম্ভব। ধারণা করা হচ্ছে, সীমান্তবর্তী এলাকা দিয়ে এসব জাল নোট পাচার করে স্থানীয় বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। ১৩ অক্টোবর এক বৃদ্ধা ব্যাংকে তিন লাখ টাকা জমা দিতে গেলে সেখানে ৫৩টি জাল ১০০ টাকার নোট পাওয় যায়। ১১ অক্টোবর নুহু নামে এক ব্যক্তি সোনালী ব্যাংকে টাকা জমা দিতে গেলে ২৫টি ১ হাজার টাকার জাল নোট ধরা পড়ে। বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন বলেন, জাল টাকা প্রতিরোধে পুলিশ সতর্ক রয়েছে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে ১৭ মামলায় অভিযোগপত্র দাখিলের অনুমোদন পেয়েছে সিআইডি

Next Post

বাংলাদেশে ব্যক্তিগত ডেটা সুরক্ষা ও ব্যবস্থাপনার নতুন অধ্যাদেশ গেজেট প্রকাশ

Next Post
বাংলাদেশে ব্যক্তিগত ডেটা সুরক্ষা ও ব্যবস্থাপনার নতুন অধ্যাদেশ গেজেট প্রকাশ

বাংলাদেশে ব্যক্তিগত ডেটা সুরক্ষা ও ব্যবস্থাপনার নতুন অধ্যাদেশ গেজেট প্রকাশ

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.