• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

মহাবিশ্বের ভবিষ্যৎ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে নতুন বিতর্ক

admin by admin
November 9, 2025
in তথ্যপ্রযুক্তি
0
মহাবিশ্বের ভবিষ্যৎ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে নতুন বিতর্ক

RelatedPosts

AI বদলে দিচ্ছে মানুষের দৈনন্দিন জীবন, CES 2027-এ আরও বড় পরিসরে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা

চালকবিহীন গাড়ির ভবিষ্যৎ দেখাবে Waymo,মূল বক্তব্যে থাকছেন টেকেড্রা মাওয়াকানা

ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন


রুপসীবাংলা৭১ তথ্যপ্রযুক্তি ডেস্ক : দীর্ঘ কয়েক দশক ধরে বিজ্ঞানীরা মনে করতেন মহাবিশ্ব ক্রমাগত দ্রুতগতিতে সম্প্রসারিত হচ্ছে। এই ধারণাই কিছু গবেষককে ২০১১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার এনে দেয়। কিন্তু সাম্প্রতিক এক গবেষণা সেই প্রতিষ্ঠিত ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে বলছে, মহাবিশ্বের সম্প্রসারণ আসলে এখন ধীরে হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার ইয়নসেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াং-উক লি’র নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, ‘ডার্ক এনার্জি’ (এক রহস্যময় শক্তি, যা মহাবিশ্বের দ্রুত সম্প্রসারণ ঘটায় বলে মনে করা হয়) সময়ের সঙ্গে দুর্বল হয়ে পড়ছে। গবেষকদের মতে, মহাবিশ্ব এখন আর ত্বরান্বিতভাবে নয়, বরং ধীরগতিতে প্রসারিত হচ্ছে।

অধ্যাপক লি বলেন, আমাদের পর্যবেক্ষণ ইঙ্গিত দিচ্ছে, ডার্ক এনার্জির প্রভাব আগের ধারণার তুলনায় অনেক দ্রুত বদলাচ্ছে। তার মতে, যদি এই ফলাফল নিশ্চিতভাবে প্রমাণিত হয়, তাহলে এটি মহাবিশ্ববিদ্যা (Cosmology)এর ধারণায় বড় পরিবর্তন আনবে।

এই গবেষণা ১৯৯০-এর দশকে পাওয়া তথাকথিত প্রমাণগুলোকেও প্রশ্নবিদ্ধ করেছে। যদিও বিজ্ঞানীরা ওই প্রমাণের ওপর ভিত্তি করে বলেছিলেন মহাবিশ্বের সম্প্রসারণ দ্রুত হচ্ছে। তখন দূরবর্তী সুপারনোভা (অত্যন্ত উজ্জ্বল বিস্ফোরিত তারা) পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা দেখেছিলেন, সেগুলোর আলো প্রত্যাশার তুলনায় ম্লান। এ থেকেই ধারণা হয় যে মহাবিশ্ব দ্রুত বিস্তৃত হচ্ছে।

কিন্তু নতুন গবেষণায় বলা হচ্ছে, প্রাচীন যুগের তারাগুলো থেকে তৈরি সুপারনোভাগুলোর আলো হয়তো আসলে একটু কম উজ্জ্বল ছিল। ৩০০টি গ্যালাক্সি বিশ্লেষণ করে গবেষকেরা দেখেছেন, এই পার্থক্য হিসাব করলে মহাবিশ্বের সম্প্রসারণের হার আসলে অনেকটা ধীর।

গবেষক দলটি সতর্ক করে বলেছে, যদি ডার্ক এনার্জির শক্তি আরও কমে যায় বা ঋণাত্মক হয়ে পড়ে, তাহলে একসময় মহাবিশ্বের সম্প্রসারণ থেমে গিয়ে উল্টো দিকে ধ্বসে পড়তে পারে—যাকে বলা হয় ‘বিগ ক্রাঞ্চ’ ( মহাবিশ্বের নিজেই নিজের মধ্যে সংকোচন)।

এই গবেষণা নিয়ে ইতোমধ্যে বিশ্বজুড়ে জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে নতুন বিতর্ক শুরু হয়েছে। যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্লোস ফ্রেঙ্ক বলেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং আবিষ্কার। হয়তো এটি ভুলও হতে পারে, কিন্তু এটিকে অবহেলা করার কোনো সুযোগ নেই।

গবেষণাটি এখনো যাচাই-বাছাইয়ের পর্যায়ে থাকলেও, এটি মহাবিশ্বের ভবিষ্যৎ ও ‘ডার্ক এনার্জি’র প্রকৃতি নিয়ে নতুন করে চিন্তা করার সুযোগ তৈরি করেছে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

নবীজির ঘোষণা ও বিজ্ঞান গবেষণায় খেজুরের বিস্ময়কর উপকারিতা

Next Post

টিভিতে আজকের খেলা

Next Post
টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.