• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

হাজার বছর পুরোনো মানবদেহে মিলল গর্ভাবস্থার হরমোনের চিহ্ন

admin by admin
November 2, 2025
in তথ্যপ্রযুক্তি
0
হাজার বছর পুরোনো মানবদেহে মিলল গর্ভাবস্থার হরমোনের চিহ্ন

RelatedPosts

গ্যালাক্সির ভেতরে দ্রুত জন্ম নেয় বিশাল নক্ষত্রগুচ্ছ, জানাল জেমস ওয়েব

অ্যান্ড্রয়েডে নতুন ফিচার : অ্যাপ খুললেই ১০ সেকেন্ডের বাধ্যতামূলক বিরতি

ইন্টারনেটের গতি বাড়াতে যা করবেন


রুপসীবাংলা৭১ তথ্যপ্রযুক্তি ডেস্ক : প্রাচীন মানবদেহের কঙ্কালে গর্ভধারণের হরমোন শনাক্ত করার নতুন উপায় আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এই আবিষ্কার প্রত্নতত্ত্ববিদদের এমন নারীদের সম্পর্কে জানাতে সাহায্য করতে পারে, যারা মৃত্যুর সময় গর্ভবতী ছিলেন বা সদ্য সন্তান জন্ম দিয়েছিলেন।

জার্নাল অব আর্কিওলজিক্যাল সায়েন্স-এ ২ অক্টোবর প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, বিজ্ঞানীরা ১,০০০ বছর আগের মানব কঙ্কাল ও দাঁতের নমুনায় গর্ভধারণ–সংক্রান্ত তিনটি প্রধান হরমোন—ইস্ট্রোজেন, প্রজেস্টেরন ও টেস্টোস্টেরন—এর উপস্থিতি শনাক্ত করেছেন।

গবেষণার নেতৃত্বে থাকা যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ববিদ ড. এমি বারলো বলেন, আমরা কঙ্কাল ও দাঁতের মধ্যে একধরনের সংরক্ষিত হরমোনের ভাণ্ডার খুঁজে পেয়েছি। এটি একেবারে নতুন আবিষ্কার।

তিনি জানান, আগে কখনও দাঁতের আবরণ বা ক্যালকুলাসে এই হরমোনগুলো শনাক্ত করা সম্ভব হয়নি। এমনকি মানব হাড়ে প্রজেস্টেরন শনাক্ত করাও এই প্রথম।

গবেষকরা সাতজন নারী ও তিনজন পুরুষ কঙ্কালের নমুনা পরীক্ষা করেন, যেগুলোর বয়স প্রথম থেকে উনবিংশ শতাব্দীর মধ্যে। তারা ব্যবহার করেন ইলাইজা নামের একটি পরীক্ষার পদ্ধতি, যা সাধারণত শরীরে প্রোটিন বা হরমোন শনাক্ত করতে ব্যবহৃত হয়।

গবেষণায় দেখা গেছে, হাড়, দাঁতের এনামেল (বাহ্যিক আবরণ), ডেন্টিন ও দাঁতের গোড়ায় থাকা ক্যালকুলাসে তিনটি হরমোনই পাওয়া গেছে। বিশেষ করে দাঁতে প্রজেস্টেরনের উচ্চমাত্রা, হাড়ে ইস্ট্রোজেনের উপস্থিতি এবং টেস্টোস্টেরনের অনুপস্থিতি—সবই মৃত্যুকালে গর্ভধারণের ইঙ্গিত দেয়।

গবেষকেরা বলছেন, এই ফলাফল প্রমাণ করে যে প্রাচীন মানুষের কঙ্কালেও যৌন ও প্রজনন–সংক্রান্ত হরমোন দীর্ঘদিন টিকে থাকতে পারে। ভবিষ্যতে এটি নারীদের মাতৃত্বকালীন ইতিহাস জানার গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠতে পারে।

ড. বারলো বলেন, এই পদ্ধতি আরও উন্নত করা গেলে জানা সম্ভব হবে কোনো নারী কত বছর বয়সে প্রথম গর্ভবতী হয়েছিলেন, সন্তান হারানোর ঘটনা ঘটেছিল কি না। এমনকি একাধিক সন্তান জন্মের সময় ব্যবধানও অনুমান করা যাবে।

তবে তিনি জানান, পদ্ধতিটি আরও গবেষণার মাধ্যমে পরিমার্জন করা প্রয়োজন। এজন্য জীবিত ব্যক্তিদের হরমোনের মান ও হাড়ে এর গঠনগত পরিবর্তন পর্যবেক্ষণ করে তুলনামূলক গবেষণা করতে হবে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

ধর্মীয় আলোচনায় শিষ্টাচার

Next Post

টিভিতে আজকের খেলা

Next Post
টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.