• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

দূর মহাকাশে পৃথিবীর আকারের তিনটি গ্রহ আবিষ্কার

admin by admin
November 1, 2025
in তথ্যপ্রযুক্তি
0
দূর মহাকাশে পৃথিবীর আকারের তিনটি গ্রহ আবিষ্কার

RelatedPosts

গ্যালাক্সির ভেতরে দ্রুত জন্ম নেয় বিশাল নক্ষত্রগুচ্ছ, জানাল জেমস ওয়েব

অ্যান্ড্রয়েডে নতুন ফিচার : অ্যাপ খুললেই ১০ সেকেন্ডের বাধ্যতামূলক বিরতি

ইন্টারনেটের গতি বাড়াতে যা করবেন


রুপসীবাংলা৭১ তথ্যপ্রযুক্তি ডেস্ক : দূর মহাকাশে পৃথিবীর মতো তিনটি গ্রহ খুঁজে পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। আন্তর্জাতিক গবেষক দল নাসার ‘ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট’ ব্যবহার করে এই তিনটি গ্রহের অস্তিত্ব শনাক্ত করেছেন। তারা জানিয়েছে, এই গ্রহগুলো টিওআই-২২৬৭ নামের একটি দ্বৈত তারকা ব্যবস্থার কক্ষপথে ঘুরছে। পৃথিবী থেকে এগুলো প্রায় ১৯০ আলোকবর্ষ দূরে অবস্থিত।

এই গবেষণা শুক্রবার (২৪ অক্টোবর) অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, টিওআই-২২৬৭–তে দুটি তারা একে অপরকে ঘিরে আবর্তন করছে এবং এক তারকার চারপাশে আবিষ্কৃত হয়েছে তিনটি পৃথিবী-আকারের গ্রহ।

গবেষণার প্রধান লেখক সেবাস্তিয়ান জুনিগা-ফার্নান্দেজ জানান, এটি প্রথম কোনো দ্বৈত তারকা ব্যবস্থা যেখানে দুই তারকার চারপাশেই গ্রহ প্রদক্ষিণ করছে।
বিজ্ঞানীরা আগে মনে করতেন, দুই তারকার উপস্থিতিতে জটিল গ্রহীয় ব্যবস্থা গড়ে ওঠা প্রায় অসম্ভব। কিন্তু এই আবিষ্কার সেই ধারণাকে বদলে দিয়েছে।

গবেষকরা মনে করছেন, এই নতুন আবিষ্কার ভবিষ্যতের পর্যবেক্ষণ এবং গ্রহ গঠনের প্রক্রিয়া বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ও উন্নত ভূমিভিত্তিক টেলিস্কোপগুলো দিয়ে আরও গভীরভাবে পর্যবেক্ষণ করা যাবে।

গবেষণার সহ-লেখক ফ্রান্সিসকো পোজুয়েলোস বলেন, এই ব্যবস্থা দেখাবে কীভাবে পাথুরে গ্রহগুলো কঠিন পরিবেশেও টিকে থাকতে পারে। তিনি জানান, এটি এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে ঠান্ডা ও ঘনিষ্ঠ তারকা যুগল, যেখানে উভয় তারকার চারপাশেই গ্রহ প্রদক্ষিণ করছে। এটা একেবারেই বিরল ঘটনা।

বিজ্ঞানীরা মনে করছেন, এই নতুন গ্রহগুলো মহাবিশ্বে গ্রহ গঠনের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং আমাদের গ্যালাক্সিতে গ্রহের বৈচিত্র্য বোঝার ক্ষেত্রে এক বড় পদক্ষেপ হয়ে থাকবে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

ব্র্যান্ড ডেভেলপমেন্ট : সন্তানের মতো এক দীর্ঘ যাত্রা

Next Post

টিভিতে আজকের খেলা

Next Post
টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.