নিজস্ব প্রতিনিধি :আন্দোলনের অন্যতম স্বপ্নদ্রষ্টা আবু হাসান লাভলু সাধু সত্যপথ দৃঢ়ভাবে ঘোষণা করেছেন যে, তারা একটি উন্নত, শক্তিশালী ও সবুজ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।
আন্দোলনের ঘোষিত লক্ষ্য ও অঙ্গীকারের মধ্যে রয়েছে:
দুর্নীতি ও ভেজালমুক্ত বাংলাদেশ: কঠোর আইন ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে অপরাধীদের দেশ থেকে বিতাড়িত করা হবে।
আইনের সমতা: ‘আইন সবার জন্য সমান’—এই নীতিতে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।
“ইসলাম নিয়ে কোনো ধোঁকাবাজি সহ্য করা হবে না” বক্তা আবু হাসান লাডলু ইসলামের অপব্যবহার ও ভণ্ডামির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, “ইসলাম নিয়ে শুধু ব্যবসা, শুধু ধোঁকাবাজি আমরা মেনে নেব না।”

সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি দৃঢ়তার সাথে বলেন যে, তিনি কোনো ধোঁকাবাজ বা ভণ্ডামি দেখলে তা ছেড়ে দেবেন না। তার বক্তব্য অনুযায়ী, “বাংলাদেশে কিন্তু ৯৪ ভাগ মুসলিম। ৯৪ ভাগ শতকরা। এখানে সবই প্রায় মুসলিম, মুসলমান। অতএব ইসলাম নিয়ে শুধু ব্যবসা, শুধু ধোঁকাবাজ আমরা মেনে নেব না।”
বক্তা আরও উল্লেখ করেন যে আল্লাহ্ পাক রাব্বিল আলামীন মানুষকে দায়িত্ব দিয়েছেন এবং এই দায়িত্বের অংশ হিসেবেই সম্ভব হলে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আল্লাহ্ পাক রাব্বিল আলামীন আমাদের দায়িত্ব দিয়েছেন। আর এই দায়িত্বের ভিতরে আমাদেরকে দুর্বল করেননি, আমাদেরকে বলেছেন কী? আমাদেরকে বলেছে যদি পারো তাহলে প্রতিবাদ করো।”


