• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

অভিনেত্রী মধুমতী মারা গেছেন

admin by admin
October 16, 2025
in বিনোদন
0
অভিনেত্রী মধুমতী মারা গেছেন

RelatedPosts

মার্সেল মার্সোর প্রয়াণদিবসে ‘ম্যাকবেথ’

কাজী নজরুল ইসলামকে উদযাপন: সংস্কৃতি, সাহিত্য ও বাংলাদেশ-রাশিয়া সম্পর্কের এক অনন্য সন্ধ্যা

পরীমনির নতুন ওয়েব ফিল্ম ‘সেপারেশন’


রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : বলিউডের বরেণ্য অভিনেত্রী মধুমতী মারা গেছেন। বুধবার (১৫ অক্টোবর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই নৃত্যশিল্পী। তার বয়স হয়েছিল ৮৭ বছর। পিঙ্কভিলা এ খবর প্রকাশ করেছে।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, মধুমতী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। গতকাল ঘুমের মধ্যে তার মৃত্যু হয়। এদিন বিকেলে বুওশিওয়ারা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

অভিনেত্রী মধুমতীর মৃত্যুর খবরে বলিউডে শোকের ছায়া নেমেছে। বিন্দু দারা সিং, অক্ষয় কুমার, চাঙ্কি পান্ডে, জসবিন্দ্র নরুলার মতো তারকারা শোক প্রকাশ করেছেন। মধুমতী বলিউডে অভিনয় ও নৃত্য প্রশিক্ষক হিসেবেও পরিচিত ছিলেন। শিল্পীর মৃত্যুতে শোকাহত তার ছাত্রছাত্রীরাও।

মধুমতীর আসল নাম হুটোক্সি রিপোর্টার। ধর্মেন্দ্র থেকে দিলীপ কুমার ও জিতেন্দ্রর সঙ্গে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি নৃত্যশৈলের জন্যও সুনাম ছিল মধুমতীর। চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য সুপরিচিত ছিলেন মধুমতী। প্রায়ই সোনালি যুগের কিংবদন্তি পারফর্মার হেলেনের সঙ্গে তার তুলনা করা হতো। ‘আঁখে’, ‘টাওয়ার হাউস’, ‘শিকারি’, ‘মুঝে জিনে দো’ এর মতো সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন এই শিল্পী।

১৯৩৮ সালে জন্মগ্রহণ করেন মধুমতী। ১৯৫৭ সালে মারাঠি সিনেমায় নৃত্যশিল্পী হিসেবে তার যাত্রা শুরু হয়েছিল। ছোটবেলা থেকেই নাচের প্রতি তার বিশেষ আগ্রহ ছিল। ভরতনাট্যম, কত্থক, কথাকলি ও মণিপুরির মতো নৃত্যের প্রশিক্ষণও নিয়েছিলেন।

মধুমতী ব্যক্তিগত জীবনে নৃত্যশিল্পী দীপক মনোহরকে বিয়ে করেন। তখন তার বয়স মাত্র ১৯। দীপক বয়সে অনেক বড় ছিলেন এবং চার সন্তানের বাবা ছিলেন। অল্প বয়সে প্রথম স্ত্রীর মৃত্যু হলে মধুমতীর সঙ্গে তার বিয়ে হয়।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

টিভিতে আজকের খেলা

Next Post

আরও চার জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস

Next Post
আরও চার জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস

আরও চার জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.