ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

দেশে ত্রয়োদশ বারের মতো স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত হচ্ছে আজ।

admin by admin
October 10, 2025
in স্বাস্থ্য ও চিকিৎসা
0
দেশে ত্রয়োদশ বারের মতো স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত হচ্ছে আজ।

RelatedPosts

যৌথভাবে স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ গড়া: রাশিয়ার চিকিৎসা শিক্ষার অন্বেষণ

গ্রিন টি না কি লাল চা : উপকার বেশি কোনটিতে

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৫১৬

নিজস্ব প্রতিনিধি :বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের উদ্যোগে ২০১৩ সাল থেকে বাংলাদেশে ১০ অক্টোবর স্তন ক্যান্সার সচেতনতা দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। সাধারন মানুষের মধ্যে স্তন ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রাথমিক অবস্থায় নির্ণয় ও সময়মতো চিকিৎসা গ্রহণে উদ্বুদ্ধকরণ এই কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য। ঢাকা ও সারাদেশের জেলা-উপজেলায় গোলাপি সড়ক শোভাযাত্রা ও সহজ বাংলায় প্রয়োজনীয় তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ ইতোমধ্যে সর্বমহলে প্রশংসিত হয়েছে।

এ বছর ফোরামের ৫৩টি সংগঠন যৌথভাবে নানা কর্মসূচী গ্রহণ করেছে। এর বাইরে বিভিন্ন সংগঠন এককভাবে কর্মসূচী পালন করবে।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয় ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের সঞ্চালনায়।

অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্কার কমিশনের ৫ জন সদস্য ছাড়াও ফোরামের বিভিন্ন সদস্য সংগঠনের নেতৃবৃন্দ

অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য ও কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের চেয়ারম্যান ডা. জাকির হোসেন, স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য ও বিশ্ব্য স্বাস্থ্য সংস্থার সাবেক আঞ্চলিক উপদেষ্টা অধ্যাপক ডা. মোজাহেরুল হক, স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন, নারী অধিকার সংস্কার কমিশনের সদস্য ও

জন হপকিন’স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রখ্যাত প্রজনন ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. হালিদা হানুম আখতার, স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য ও নারী উদ্যোগ কেন্দ্রের প্রতিষ্ঠাতা মাশহুদা খাতুন শেফালী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ, সাবেক অতিরিক্ত সচিব মোঃ আব্দুল হাকিম, কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্টের চেয়ারপার্সন অধ্যাপক সারিয়া তাসনিম ও সদ্য সাবেক চেয়ারপার্সন মোছাররত জাহান সৌরভ, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোঃ শাহাদাত হোসেন, কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক ডা. মালিহা রশিদ, ইকবাল মাহমুদ, ডা. আবু জামিল ফয়সাল ও সৈয়দ হুমায়ুন কবীর, রোটারি ক্লাব অব ঢাকা গোল্ডেন সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান মোশাররফ হোসেন ও পাস্ট প্রেসিডেন্ট সৈয়দ আফতাবুজ্জামান এবং স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক, অলাভজনক বিভিন্ন স্বাস্থ্য ও নারী সংগঠনের নেতৃবৃন্দ।

সূচনা বক্তব্যে অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার রাসকিন ২০১৩ সালেফোরাম গঠন ও স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম গঠনের প্রেক্ষাপট তুলে ধরেন। এ বছরের প্রতিপাদ্য “জেনে নিন, জেগে উঠুন। স্ক্রিনিং জীবন বাঁচায়।”

নির্ধারণ সম্পর্কে তিনি জানান, গত বিশ বছরেরও বেশি সময় ধরে সচেতনতা কার্যক্রমের পরেও মানুষ তথ্য পাচ্ছে, কিন্তু প্রতিরোধ ও স্ক্রিনিং সেবা গ্রহণে সেই মাত্রায় তৎপর হচ্ছে না। তাই জানা, জেগে উঠা অর্থাৎ তৎপর হওয়া ও স্ক্রিনিংয়ের আওতায় আসার আহবান। তিনি বলেন, আন্তর্জাতিক সংস্থার হিসেব অনুযায়ী প্রতি বছর বাংলাদেশে তের হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়। মারা যায় ছয় হাজার।

ডা. রাসকিন জানান, সারা মাস নানা কর্মসূচী পালিত হওয়ার পাশাপাশি ৩০-৩১ অক্টোবর ঢাকা-রাজশাহী-খুলনা গোলাপি সড়ক শোভাযাত্রা আয়োজিত হবে। গোলাপি সাজে সজ্জিত একটি বাসে করে একদল স্বেচ্ছাসেবক ছোট-বড় প্রায় ১৫টি স্পটে আলোচনা সভা, পথসভা ও লিফলেট বিতরণসহ সচেতনতা কার্যক্রম আয়োজন করা হবে।

এছাড়া ধানমন্ডি ৬ নম্বর সড়কে অবস্থিত গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালে অভাবনীয় স্বল্প খরচে স্তন ক্যান্সার অপারেশন ও কেমোথেরাপির পাশাপাশি অতি দরিদ্রদের জন্য মাত্র পাঁচ হাজার টাকায় স্তন ক্যান্সার অপারেশনের বিশেষ ব্যবস্থা চালু আছে।

আলোচনা অনুষ্ঠানের আগে প্রেস ক্লাবের সামনে থেকে একটি প্রতীকী গোলাপি শোভাযাত্রা আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে। এতে কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট, গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল, প্রশিকা, ওয়াইডাব্লিউসিএ, ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি-বাংলাদেশ, পল্লীমা মহিলা পরিষদ, জামালপুর সমিতি-ঢাকা, রোটারি ক্লাব অব ঢাকা গোল্ডেন সিটি, রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটি, ইনার হুইল ক্লাব অব গুলশান লেক সিটি, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হসপিটাল-দিনাজপুর সহ ফোরামের বিভিন্ন সদস্য সংগঠন অংশ নেয়।

Previous Post

পার্বত্য চট্টগ্রামে উপজাতীয় শাসন বাতিল করে রাষ্ট্রীয় প্রশাসন বাস্তবায়নের দাবি

Next Post

বেতাগী স্কুলের ৮৬ ব্যাচের ছাত্র অসুস্থ মোস্তাফিজুর রহমনা কিরুর পাশে বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবীর দুলু

Next Post
বেতাগী স্কুলের ৮৬ ব্যাচের ছাত্র অসুস্থ মোস্তাফিজুর রহমনা কিরুর পাশে বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবীর দুলু

বেতাগী স্কুলের ৮৬ ব্যাচের ছাত্র অসুস্থ মোস্তাফিজুর রহমনা কিরুর পাশে বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবীর দুলু

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.