• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

এআই কি শিশুর নতুন খেলার সঙ্গী

admin by admin
October 7, 2025
in তথ্যপ্রযুক্তি
0
এআই কি শিশুর নতুন খেলার সঙ্গী

RelatedPosts

গেম আসক্তি কমাতে ফোন সেটিংসেই সমাধান

রাতভর দেখা যাবে সবচেয়ে উজ্জ্বল বৃহস্পতি, টেলিস্কোপ ছাড়াই উপভোগের সুযোগ

২০২৬ সালে চারটি গ্রহণ, একটি দেখা যাবে বাংলাদেশে


রুপসীবাংলা৭১ তথ্যপ্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার এখন সর্বত্র। ফলে শিশুদের সঙ্গেও আধুনিক প্রযুক্তির যোগাযোগ বাড়ছে। বিশেষ করে কণ্ঠভিত্তিক এআই (যেমন চ্যাটজিপিটি) এখন অনেক পরিবারেই শিশুদের বিনোদন ও কথোপকথনের অংশ হয়ে উঠেছে।

এক অভিভাবক জানান, তার চার বছরের শিশু দুই ঘণ্টা ধরে এআইকে ‘ট্রেন-প্রেমী মানুষ’ হিসেবে বিশ্বাস করে গল্প শুনছিল। শিশুটি এটি বুঝতেই পারে না যে, এটি কেবল একটি প্রোগ্রাম।

গবেষকরা বলছেন, শিশুদের কাছে এআই একটি ‘মেশিন’ নয়, বরং ‘সঙ্গী’ বা ‘বন্ধু’ হিসেবে ধরা পড়ে। এর ফলে, শিশুরা এআই-এর উত্তরে মানবিক উদ্দেশ্য বা অনুভূতি খোঁজে- যা বাস্তবে নেই।

এক গবেষণার ফলাফলে দেখা গেছে, এআইয়ের সাহায্যে কাজ করলে ভালো ফলাফল পাওয়া যায়। তবে এতে করে সৃজনশীলতা কমে যায়, বৈচিত্র্য কমে যায়। অর্থাৎ, এক ধাঁচের অনেক ফল তৈরি হয়, যাতে করে বৈচিত্র্য কমে যায়।

এদিকে বাজারে ইতিমধ্যে এক ধরনের ‘এআই খেলনা’ উদ্ভাবন শুরু হয়েছে। গিনি নামের এক ধরনের ডিভাইস শিশুদের টাইল নির্বাচন করতে দেয়- চরিত্র, আবেগ বা জিনিস এবং এআই সেসব দিয়ে গল্প তৈরি করে বলে দেয়।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এ ধরনের খেলনার ডিজাইন এমন হওয়া উচিত, যাতে শিশু বুঝতে পারে এটি একটি যন্ত্র এবং যাতে স্বচ্ছতা ও সীমাবদ্ধতা থাকে। অভিভাবকদের উচিত শিশুদের এআই ব্যবহার সীমিত করা, পর্যবেক্ষণ করা এবং প্রয়োজন অনুযায়ী আলোচনায় যুক্ত করা।

এটি স্পষ্ট যে এআই প্রযুক্তি শিশুদের কল্পনা জাগাতে পারে, তবে একই সঙ্গে অতিরিক্ত নির্ভরতা বা আবেগগত বিভ্রাটের কারণে বিপজ্জনকও হতে পারে। দীর্ঘমেয়াদি প্রভাব সম্পর্কে গবেষণা এখনও সীমিত। সূত্র: দ্য গার্ডিয়ান
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

ঘর থেকে বের হওয়ার সময় যে দোয়া পড়া সুন্নত

Next Post

টিভিতে আজকের খেলা

Next Post
টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.