• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

দুর্গাপূজায় আরেক উৎসব কটিয়াদীর ঢাকের হাট

admin by admin
September 27, 2025
in সংখ্যালঘু ডেক্স
0
দুর্গাপূজায় আরেক উৎসব কটিয়াদীর ঢাকের হাট

RelatedPosts

ত্রিশালে ব্যবসায়ী সুরেশ সরকারকে হত্যানির্বাচনের পূর্বে নিরাপত্তাহীনতার শঙ্কা সংখ্যালঘুদের আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে: ঐক্য পরিষদ

সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতা ও নারী ইস্যূতে অগ্রহণযোগ্য বক্তব্যের প্রতিবাদে মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত

বাংলাদেশ মাইনোরিটি ল’ইয়ার্স ইউনিটি জোটের প্রতিবাদ সমাবেশে


রুপসীবাংলা৭১ সংখ্যালঘু ডেস্ক : দুর্গাপূজা মানেই উলুধ্বনি, ধুনুচি নাচ আর ঢাক-ঢোলের তাণ্ডব। ষষ্ঠী থেকে বিসর্জন-সব কিছুই অসম্পূর্ণ থেকে যায় ঢাকের আওয়াজ ছাড়া। সেই গুরুত্ব থেকেই কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রায় ৫০০ বছর ধরে বসছে অন্যরকম এক উৎসব- ঢাকের হাট। ঢাকের তালে উৎসবের রং শনিবার দুপুর।

কটিয়াদী বাজার এলাকায় ঢাকের হাট জমে উঠেছে। চারদিক থেকে আসছে ঢাক, ঢোল, সানাই, করতাল, বাঁশি, কাঁসি, ঝনঝনি আর মন্দিরার বাজনা। দলে দলে বাদকদল এসেছে দেশের নানা জেলা থেকে। বিক্রমপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদীসহ অন্তত ১০টির বেশি জেলা থেকে এসেছে বাদকদল।

বাজনার তালে তালে চলছে প্রতিযোগিতা। কে বাজাবে সবচেয়ে ভালো, কার সুরে বেশি প্রাণ- সেই লড়াই। পাশে দাঁড়িয়ে আয়োজকরা শুনছেন, দেখছেন, পছন্দ করছেন। দরদাম মিললে পছন্দের দলটাই নিয়ে যাচ্ছেন মণ্ডপে।

কেনাবেচা নয়, বাজনার চুক্তি
নাম ঢাকের হাট হলেও এখানে কোনো বাদ্যযন্ত্র কেনাবেচা হয় না। এই হাট মূলত বাদকদের মঞ্চ। তাঁরা হাটে নিজেদের বাদ্যযন্ত্র বাজান, দেখান দক্ষতা। পূজার আয়োজকরা সেই বাজনা শুনে পছন্দের বাদকদলকে নির্বাচন করেন। দুই পক্ষের সম্মতিতে চূড়ান্ত হয় পারিশ্রমিক। পূজার দিনগুলোতে সেই দল পূজামণ্ডপে গিয়ে বাজাবে ঢাক, সানাই, কাঁসি কিংবা করতাল।

সম্মানীর খাতায় ঢাকি
হাটে পাওয়া গেল বাজিতপুরের অজিত দাসকে। এক ঢাকির সঙ্গে ১৪ হাজার টাকায় চুক্তি করেছেন তিনি। বললেন, ‘সবার বাজনা শুনেছি। যেটা মন ছুঁয়েছে, তাকেই নিয়েছি।’ নেত্রকোনার বারহাট্টা থেকে রিপন কর্মকার ও সুনীল রবিদাস এসেছেন তাঁদের পূজায় বাদক দল নেবেন বলে। তাঁরা বলেন, ‘এই প্রথম ঢাকের হাটে এসেছি। খুব ভালো লাগছে। চেষ্টা করছি সাধ্যের মধ্যে ভালো একটা দল নিতে।’

খোঁজ নিয়ে জানা গেছে, হাটে একজনের ঢাকি যেমন আছে, তেমনি দলগত বাজনার দলও রয়েছে। একজন ঢাকির পারিশ্রমিক ১৪-১৫ হাজার টাকা। দলের ক্ষেত্রে তা ৫০ হাজার থেকে দেড় লাখ এমনকি দুই লাখ টাকা পর্যন্ত যায়।

বিক্রমপু‌রের প‌রিমল দাস বললেন, ২০ বছর ধরে এখানে আসছি। ফোনে চুক্তি করলেও পারতাম, কিন্তু ঢাকের হাটে না এলে মন মানে না।’ তবে তাঁর অভিযোগ, ‘আমরা এদিনটির জন্য অপেক্ষা করি। বাজারে সবকিছুর দাম বেশি খাটাখাটনির তুলনায় পারিশ্রমিক পাওয়া যায় না। তবু পূর্বপুরুষের পেশা ধরে রেখেছি। আগে বাপ-দাদারা আসতেন এখন আমি আসি।’

হাট আছে, কিন্তু ব্যবস্থাপনা দুর্বল
হাটে নেই নির্দিষ্ট জায়গা। নেই খাবার পানি, শৌচাগার, থাকার সুব্যবস্থা। যে যেখানে পারে, বাদ্যযন্ত্র নিয়ে বসেছেন। বৃষ্টিবাদল হলে আশ্রয় নেওয়ার জায়গা নেই। বাদকদ‌লের সদস‌্য সুমন ম‌ণিঋষি বললেন, ‘ঐতিহ্য টিকিয়ে রাখতে চাইলে দায়িত্বশীল হতে হয়। অবহেলায় ঐতিহ্য মরে যায়।’

কাপা‌শিয়ার নী‌শিকান্ত দাস ৩০ বছর ধরে কটিয়াদীর ঢাকের হাটে আসছেন। তিনি বললেন, ‘ফোনে ডেকে নিলেও যেতাম, কিন্তু হাটের টান তো অন্যরকম। তাই দলবল নিয়ে চলে এসেছি। এখানে না এলে আনন্দটা পাই না। আর বছরে একবার অনেক বাদকের সঙ্গে দেখা হয়-তখন মনে হয় যেন দেখা হলো স্বজনের সঙ্গে। এবার এক আয়োজক এক লাখ ২০ হাজার টাকা বলেছেন। সম্ভবত তাঁর সঙ্গেই যাব।’

ঢাকের হাটের পেছনের গল্প
স্থানীয় স্বেচ্ছা‌সেবক সংগঠন শ্রী মা সংঘ এই ঢা‌কের হা‌টের তত্ত্বাবধান কর‌ছেন। সংগঠ‌নের সভাপ‌তি শীতল চন্দ্র সাহা জানালেন, এই হাট শুরু হয় ষোড়শ শতকে। সামন্তরাজা নবরঙ্গ রায়ের আমলে। একবার পূজার জন্য সেরা ঢাকি খুঁজতে বিক্রমপুরে বার্তা পাঠান তিনি। নৌকায় ঢাকি আসে কটিয়াদীতে। রাজা নিজে বাজনা শুনে বেছে নেন দল। সেই থেকেই শুরু হয় ঢাকের হাট, যা আজ হয়ে উঠেছে শ্রুতির উৎসব, ছন্দের প্রতিযোগিতা আর সংস্কৃতির মিলনমেলা।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

কাউকে বিদায় জানাতে যে দোয়া পড়ব

Next Post

ফেসবুকে যে কাজ করলে আপনার ভিউ লাখে পৌঁছে যাবে

Next Post
ফেসবুকে যে কাজ করলে আপনার ভিউ লাখে পৌঁছে যাবে

ফেসবুকে যে কাজ করলে আপনার ভিউ লাখে পৌঁছে যাবে

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.