• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় মতবিনিময় সভা

admin by admin
September 25, 2025
in সংখ্যালঘু ডেক্স
0
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় মতবিনিময় সভা

RelatedPosts

ত্রিশালে ব্যবসায়ী সুরেশ সরকারকে হত্যানির্বাচনের পূর্বে নিরাপত্তাহীনতার শঙ্কা সংখ্যালঘুদের আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে: ঐক্য পরিষদ

সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতা ও নারী ইস্যূতে অগ্রহণযোগ্য বক্তব্যের প্রতিবাদে মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত

বাংলাদেশ মাইনোরিটি ল’ইয়ার্স ইউনিটি জোটের প্রতিবাদ সমাবেশে


রুপসীবাংলা৭১ সংখ্যালঘু ডেস্ক : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরা-২ আসনের শালিখা উপজেলার ১৩৪টি পূজা মণ্ডপের সভাপতি, সম্পাদক ও পুরোহিতদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শতখালী ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় এ মতবিনিময় সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব ও মাগুরার তৃণমূল রাজনীতির পরীক্ষিত নেতা রবিউল ইসলাম নয়ন।

সভায় পূজার নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

সভায় রবিউল ইসলাম নয়ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও শান্তির বার্তা পৌঁছে দেন। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি ও সহাবস্থানের পক্ষে। পূজাকে কেন্দ্র করে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা অরাজকতা বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় বিএনপি জনগণের পাশে আছে এবং থাকবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ হচ্ছে সকল ধর্ম-বর্ণের মানুষের যৌথ আবাসভূমি।হিন্দু-মুসলিমসহ সকল ধর্মাবলম্বীর ঐক্য ও সৌহার্দ্যের মাধ্যমেই আমরা প্রকৃত অর্থে অসাম্প্রদায়িক সমাজ গড়ে তুলতে পারবো। শালিখার মানুষ সেই ঐতিহ্য ধরে রেখেছে, আগামী দিনেও তা বজায় থাকবে।

প্রধান অতিথি কাজী সালিমুল হক কামাল তার বক্তব্যে বলেন, দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালি সংস্কৃতির অংশ। শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলগুলোর সমন্বয় প্রয়োজন। বিএনপি সবসময় জনগণের বিশ্বাস ও আস্থার জায়গায় থেকে কাজ করবে।

সভায় বক্তারা পূজা উদযাপনকালে প্রতিটি মণ্ডপে নিরাপত্তা জোরদার, আলোকসজ্জা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে উৎসবকে আনন্দমুখর করে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ

Next Post

৪ বছরে ক্রিয়েটরদের ১০০ বিলিয়ন ডলার দিয়েছে ইউটিউব

Next Post
৪ বছরে ক্রিয়েটরদের ১০০ বিলিয়ন ডলার দিয়েছে ইউটিউব

৪ বছরে ক্রিয়েটরদের ১০০ বিলিয়ন ডলার দিয়েছে ইউটিউব

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.