ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

৮ম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে পিসিপি’র মশাল মিছিল

admin by admin
September 24, 2025
in আইন ও আদালত
0
৮ম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে পিসিপি’র মশাল মিছিল

RelatedPosts

মিঠামইনে বসতবাড়ি নিয়ে ভাইয়ে-ভাইয়ে বিরোধ, কার্যকর হচ্ছে না চুক্তিপত্র

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দেশ থেকে সাড়ে ৭ কোটি টাকার ওষুধ পাচার, চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিনিধি :অবিলম্বে ধর্ষণের মেডিকেল রিপোর্ট প্রকাশের ওপর গোপন নিষেধাজ্ঞা প্রত্যাহার কর” স্লোগানে খাগড়াছড়ির সিঙ্গিনালায় ৮ম শ্রেণিতে পড়ুয়া এক পাহাড়ি শিক্ষার্থীকে ৩ সেটেলার বাঙালি কর্তৃক গণধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে খাগড়াছড়ি সদরে মশাল মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৬:৩০টায় স্বনির্ভরের ইউপিডিএফের কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মশাল মিছিলটি জেলা পরিষদ, নারাঙহিয়া রেডস্কোয়ার হয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে আবার স্বনির্ভর বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক তৃষ্ণাঙ্কর চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনটির জেলা শাখার সহ-সভাপতি অনিমেষ চাকমা ও সাংগঠনিক সম্পাদক প্রাঞ্জল চাকমা।

বক্তারা বলেন, ধর্ষণের মতো ঘটনা পার্বত্য চট্টগ্রামে নতুন নয়। আমরা দেখি পাহাড়ি নারী ধর্ষণের ক্ষেত্রে মেডিকেল রিপোর্ট প্রকাশের ওপর গোপন নিষেধাজ্ঞা জারি রয়েছে, যার ফলে ধর্ষকরা শাস্তি না পেয়ে সহজে পার পেয়ে যায়। এই নিষেধাজ্ঞা সম্পূর্ণ আইনের পরিপন্থী, যাকে জাতিগত নিপীড়নের অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে আমরা মনে করি।

তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে কোন ধর্ষণের ঘটনা সংঘটিত হলে শাসকগোষ্ঠীর একটি অংশ বিষয়টি ধমাচাপা দিতে তৎপর হয়ে উঠে। তাদের এ তৎপর হওয়ার কারণ হচ্ছে ধর্ষকদের রক্ষা করা এবং পরবর্তীতে তাদেরকে আবার একই কাজে লেলিয়ে দেওয়া। ফলে পার্বত্য চট্টগ্রামে এ যাবত যতগুলো ধর্ষণের ঘটনা সংঘটিত হয়েছে তার একটিরও আমরা সুষ্ঠু বিচার পাইনি।

বক্তারা অবিলম্বে পলাতক ধর্ষকদের গ্রেফতার করে বিচার ও শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

মশাল মিছিলের সমাবেশ থেকে বক্তারা স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের গ্রেফতার-শাস্তির দাবিত ‘জুম্ম ছাত্র জনতা’র ব্যানারে ডাকা আগামীকাল ২৫ সেপ্টেম্বর ২০২৫ আধাবেলা সড়ক অবরোধ ও ক্লাশ বর্জন কর্মসূচির প্রতি সংহতি প্রদান করেন।

উল্লেখ্য, গতকাল ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত আনুমানিক ৯ টার দিকে ৮ম শ্রেণিতে পড়ুয়া পাহাড়ি শিক্ষার্থী প্রাইভেট পড়া শেষ করে বাড়ি ফেরার পথে খাগড়াছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের সিঙ্গিনালার নিজ গ্রামে তিন জন সেটলার বাঙালি কর্তৃক গণধর্ষণের শিকার হয়। পরে পরিবারের লোকজন ও গ্রামবাসীরা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

Previous Post

সৌদি আরবের গ্র্যান্ড মুফতির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

Next Post

প্রতিদিনের ঘুম ও জাগরণ, মৃত্যু ও পুনরুত্থানের নিদর্শন

Next Post
প্রতিদিনের ঘুম ও জাগরণ, মৃত্যু ও পুনরুত্থানের নিদর্শন

প্রতিদিনের ঘুম ও জাগরণ, মৃত্যু ও পুনরুত্থানের নিদর্শন

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.