• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

লালমনিরহাটে দুর্গোৎসবের প্রস্তুতি শেষ

admin by admin
September 24, 2025
in সংখ্যালঘু ডেক্স
0
লালমনিরহাটে দুর্গোৎসবের প্রস্তুতি শেষ

RelatedPosts

ত্রিশালে ব্যবসায়ী সুরেশ সরকারকে হত্যানির্বাচনের পূর্বে নিরাপত্তাহীনতার শঙ্কা সংখ্যালঘুদের আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে: ঐক্য পরিষদ

সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতা ও নারী ইস্যূতে অগ্রহণযোগ্য বক্তব্যের প্রতিবাদে মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত

বাংলাদেশ মাইনোরিটি ল’ইয়ার্স ইউনিটি জোটের প্রতিবাদ সমাবেশে


রুপসীবাংলা৭১ সংখ্যালঘু ডেস্ক : শারদীয় দুর্গোৎসবকে ঘিরে লালমনিরহাটে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। জেলার পাঁচ উপজেলায় প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। কারিগররা এখন রংতুলি আর সাজসজ্জায় ব্যস্ত।

আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এই মহোৎসব। এ বছর জেলায় ৪৬৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদরে ১৬২টি, আদিতমারীতে ১১৪টি, কালীগঞ্জে ৯১টি, হাতীবান্ধায় ৭২টি ও পাটগ্রামে ২৯টি মণ্ডপ রয়েছে।

প্রতিমা শিল্পীরা জানান, একেকজন গড়ে ৫ থেকে ৬টি মন্দিরের প্রতিমা তৈরি করছেন। প্রতিমা তৈরিতে খরচ পড়ছে মন্দিরভেদে ৫০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত। মন্দির কর্তৃপক্ষ মাটি ও বাঁশসহ অন্যান্য উপকরণ সরবরাহ করছে। শিল্পীরা বলেন, প্রতিমার শৈল্পিক সৌন্দর্য নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে তারা সর্বোচ্চ মনোযোগ দিয়ে কাজ করছেন।

এবারও ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত হয়ে উঠবে পুরান বাজার এলাকা। সেখানে একই আঙিনায় পাশাপাশি দাঁড়িয়ে আছে কালী মন্দির ও পুরান বাজার জামে মসজিদ। প্রায় শত বছর ধরে সাম্প্রদায়িক দ্বন্দ্ব ছাড়াই দুই সম্প্রদায়ের মানুষ সেখানে নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন। পূজা বা নামাজের মত ধর্মীয় বিষয় সামনে এলে মসজিদ-মন্দির কমিটি সমন্বয় করে সিদ্ধান্ত নেয়। আযান বা নামাজের সময় পূজার কার্যক্রম বন্ধ থাকে, নামাজ শেষে তা ফের শুরু হয়।

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কড়া অবস্থান নিয়েছে। প্রতিটি মণ্ডপে আনসার সদস্য থাকবেন, পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। র‌্যাবের টহল ও গোয়েন্দা নজরদারিও থাকবে।

জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানান, পূজা উপলক্ষ্যে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হীরালাল রায় বলেন, ‘প্রতিটি মণ্ডপের কাজ শেষ পর্যায়ে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘনিষ্ঠভাবে কাজ করছে।’

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বাবু গুরুচরণ রায় বলেন, ‘প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী।’

জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের কোনো ষড়যন্ত্র এ দেশে সফল হবে না। সনাতনী ভাইবোনেরা নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারবেন।’

জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, ‘প্রতিটি মণ্ডপে বিশেষ নজরদারি থাকবে। পুলিশ ও গোয়েন্দা সংস্থা একসঙ্গে কাজ করছে।’
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

রাষ্ট্রবিরোধী মিছিল :মানিকগঞ্জের প্যানেল মেয়র আরশেদ আলীসহ চারজন কারাগারে

Next Post

মহাকাশ আবহাওয়া পূর্বাভাসে নতুন যুগের সূচনা

Next Post
মহাকাশ আবহাওয়া পূর্বাভাসে নতুন যুগের সূচনা

মহাকাশ আবহাওয়া পূর্বাভাসে নতুন যুগের সূচনা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.