• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

এ্যানিকে ক্ষমা চাওয়ার দাবি, ধৃষ্টতা বলছে যুবদল-ছাত্রদল

admin by admin
September 23, 2025
in রাজনীতি
0
এ্যানিকে ক্ষমা চাওয়ার দাবি, ধৃষ্টতা বলছে যুবদল-ছাত্রদল

RelatedPosts

জামায়াতের এমপিদের রাজনৈতিক প্রশিক্ষণ নেয়ার পরামর্শ রাশেদ খাঁনের

রক্ষক যদি ভক্ষক হয়, বাস্তবে কোনো সুফল দেখা যায় না : চরমোনাই পীর

যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা সোমবার


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : লক্ষ্মীপুরে চরমোনাই পীরের সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির দেওয়া বক্তব্যে ক্ষুব্ধ হয়েছে বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। এ্যানিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে বিবৃতি দিয়েছে দলটির লক্ষ্মীপুর জেলা শাখা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন বিবৃতিটি দেন।

এদিকে, বাংলাদেশ ইসলামী আন্দোলনের দেওয়া বিবৃতিকে চরম ধৃষ্টতা বলে দাবি করেছে লক্ষ্মীপুর জেলা যুবদল ও ছাত্রদল।

গতকাল সোমবার জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ূন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন এবং জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. আকবর মুন্না প্রেরিত পৃথক বিবৃতিতে একথা বলা হয়।

গতকাল সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলা আউটডোর স্টেডিয়াম মাঠে সদর পূর্ব বিএনপির সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এ্যানি বলেন, ‍‍“চরমোনাই পীর জাতীয় বেইমান ও ভণ্ড। গত ১৭ বছর আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। তখন ইসলামী আন্দোলনের কাউকে খুঁজে পাইনি। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার জন্য এই ইসলামী আন্দোলন তথা হাতপাখা কাজ করেছে।’’

তিনি বলেন, ‍“ইসলামী দলগুলো পিআর পদ্ধতির নামে আন্দোলন করে নির্বাচনী পরিস্থিতি ঘোলাটে করছে। তাদের বিরুদ্ধে ঐক্যের বিকল্প নাই। আমাদের সকলকে ঐক্যবদ্ধ খাকতে হবে।”

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার বিবৃতিতে বলা হয়, এ্যানির বক্তব্য মিথ্যাচার ও মানহানিকর। চরমোনাই পীর সম্পর্কে কটূক্তি করে তিনি ইসলামপন্থিদের অনুভূতিতে আঘাত করেছেন। বিএনপির উচিত এ্যানিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করা।

দলটির পক্ষ থেকে বলা হয়, ২০১৮ সালের নির্বাচনে বিএনপি ধোঁকাবাজির আশ্রয় নিয়ে ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্য করেনি, বরং ইসলামী রাজনীতিকে বিভ্রান্ত করেছে। এখন আবার ‘ইসলামী জোট’ গঠনের নামে ইসলামী দলগুলোর কাঁধে ভর করে রাজনীতিতে সুবিধা নিতে চায়।

বিবৃতিতে বলা হয়, চাঁদাবাজ, দালাল ও ষড়যন্ত্রকারীদের দলে জায়গা দিতে গিয়ে এখন বিএনপি নিজেরাই জনআস্থা হারাচ্ছে। ইসলাম প্রিয় জনতা এসব মিথ্যাচার আর মেনে নেবে না।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

নজিরবিহীন বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা

Next Post

সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন সেনাপ্রধান

Next Post
সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন সেনাপ্রধান

সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন সেনাপ্রধান

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.