• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ

admin by admin
September 18, 2025
in খেলাধুলা
0
শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ

RelatedPosts

২১ বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা, স্কোয়াডে নেইমার

আর্জেন্টিনার গ্রুপসঙ্গী হয়ে ২৮ বছর পর বিশ্বকাপে ফিরছে অস্ট্রিয়া, দল ঘোষণা


রুপসীবাংলা৭১ ক্রীড়া ডেস্ক : আজ এশিয়া কাপে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এ ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে এই গ্রুপ থেকে কোন দুটি দল সুপার ফোরে খেলবে। সুপার ফোরের দৌড়ে আছে বাংলাদেশও। তাই এ ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে টাইগারদের।

আফগানিস্তান হেরে গেলেই সুপার ফোরে খেলবে বাংলাদেশ। আর আফগানরা জিতলে শ্রীলঙ্কার সাথে রান রেটের হিসাব-নিকাশে বসতে হবে টাইগারদের।

আবুধাবিতে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে শ্রীলঙ্কা। ৩ ম্যাচ খেলে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। টেবিলের তৃতীয় স্থানে আছে ২ ম্যাচে ১টি করে জয়-হারে ২ পয়েন্ট পাওয়া আফগানিস্তান। এই গ্রুপের পয়েন্ট টেবিল বলছে- সুপার ফোরের দৌড়ে টিকে আছে শ্রীলঙ্কা-বাংলাদেশ ও আফগানিস্তান। গ্রুপের আরেক দল হংকং ৩ ম্যাচে ৩টিই হেরেছে।

‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরে কোন দুটি দল খেলবে, সেটি জানা যাবে আজ শ্রীলঙ্কা ও আফগানিস্তান ম্যাচের ফলাফলের উপর।

সমীকরণ বলছে, আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলেও লঙ্কানদের সাথে সুপার ফোরে খেলবে বাংলাদেশ। তখন শ্রীলঙ্কার পয়েন্ট হবে ৬, বাংলাদেশের পয়েন্ট থাকবে ৪ এবং আফগানিস্তান ২ পয়েন্ট নিয়ে বিদায় নেবে।

আবার শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলে সুপার ফোর নিশ্চিত হবে আফগানিস্তানের। কারণ শ্রীলঙ্কা ও বাংলাদেশের সাথে পয়েন্ট সমান ৪ করে হলেও রান রেটে সবার চেয়ে এগিয়ে থাকবে আফগানরাই। বর্তমানে আফগানিস্তানের রান রেট ২.১৫০, শ্রীলঙ্কার ১.৫৪৬ ও বাংলাদেশের -০.২৭০।

আফগানিস্তানের জয়ে রান রেটের হিসাবে বসতে হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে। সেক্ষেত্রে বাংলাদেশের সুপার ফোরে উঠতে আফগানদের কাছে ৭০ রান বা তার বেশি ব্যবধানে এবং ম্যাচের ৫০ বল বাকি থাকতে হারতে হবে শ্রীলঙ্কাকে। এছাড়াও শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ যদি পরিত্যক্ত হয়, তাহলে লঙ্কানদের নিয়ে সুপার ফোরে উঠবে বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর আফগান অধিনায়ক রশিদ খান বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটি আমাদের কাছে অনেক বড় ম্যাচ। মাঠে নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে করা ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং মানসিকভাবে শক্ত থাকতে হবে। শ্রীলঙ্কার ম্যাচটি আমাদের সবার জন্য চ্যালেঞ্জ হতে যাচ্ছে।’

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালঙ্কা বলেন, ‘আমরা আমাদের স্বাভাবিক খেলাই খেলব। সবসময় যেমন জয়ের জন্য মাঠে নামি, একই লক্ষ্য নিয়ে খেলতে নামব।’

টি-টোয়েন্টিতে ৮বার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এরমধ্যে লঙ্কানরা ৫ বার ও আফগানরা ৩ বার জয় পেয়েছে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

নুরাল পাগলের দরবার থেকে লুট হওয়া জেনারেটরসহ গ্রেপ্তার ১

Next Post

স্কুলের ভেতরে জোরপূর্বক তিনতলা বাড়ি নির্মাণ আওয়ামী লীগ নেতার

Next Post
স্কুলের ভেতরে জোরপূর্বক তিনতলা বাড়ি নির্মাণ আওয়ামী লীগ নেতার

স্কুলের ভেতরে জোরপূর্বক তিনতলা বাড়ি নির্মাণ আওয়ামী লীগ নেতার

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.