ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

নুরাল পাগলের দরবার থেকে লুট হওয়া জেনারেটরসহ গ্রেপ্তার ১

admin by admin
September 18, 2025
in সারা বাংলা
0
নুরাল পাগলের দরবার থেকে লুট হওয়া জেনারেটরসহ গ্রেপ্তার ১

RelatedPosts

উপকূলীয় অঞ্চলে চাষাবাদে নতুন সম্ভাবনা নিয়ে এলো উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১১৯’

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখায় প্রতারিত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

শ্রীনগরে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নুরাল পাগলের দরবার থেকে লুট হওয়া জেনারেটরসহ মো. মিজানুর রহমান (২৪) নামে একজকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশের যৌথ টিম।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলাধীন মিজানপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে লুট হওয়া জেনারেটরসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মিজানুর রহমান রাজবাড়ী সদর উপজেলার লক্ষীকোল সোনাকান্দর গ্রামের হারুনুর রশিদের ছেলে।

পুলিশ জানায়, নুরাল পাগলের দরবারে হামলা ও ভক্ত রাসেল হত্যার ঘটনায় নিহতের বাবা আজাদ মোল্লা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছিলেন। ওই মামলারই আসামি হিসেবে মিজানুরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তাকে রাজবাড়ীর আদালতে সোপর্দ করা হবে জানা গেছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শরীফ আল রাজীব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নুরাল পাগলের দরবারে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও হত্যার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় এ পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৭ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সর্বশেষ গ্রেপ্তারকৃত মিজানুর রহমানকে লুট হওয়া জেনারেটরসহ গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট নুরাল পাগলের মৃত্যু ও কবরস্থানের স্থাপনা নিয়ে বিরোধকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পরে ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর স্থানীয় ‘ইমান আকিদা রক্ষা কমিটি’র ব্যানারে তৌহিদি জনতা বিক্ষোভ মিছিল বের করে। এরপর দরবার শরীফে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করা হয় এবং নুরাল পাগলের মরদেহ কবর থেকে উত্তোলন করে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড়ে নিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

ওই ঘটনায় দরবারের ভক্ত রাসেল মোল্লা নিহত ও শতাধিক মানুষ আহত হন।

এ ঘটনায় পুলিশ ও স্থানীয়দের ওপর হামলার অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়। পুলিশের মামলা ও রাসেল হত্যা মামলায় একে একে অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত, হামলাকারীর মৃত্যু

Next Post

শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ

Next Post
শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.