ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে ঢাকার আকাশে দেখা গেল কালচে লাল চাঁদ

admin by admin
September 8, 2025
in তথ্যপ্রযুক্তি
0
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে ঢাকার আকাশে দেখা গেল কালচে লাল চাঁদ

RelatedPosts

স্মার্টফোন কেনার আগে শুধু র‌্যাম নয়, যেসব বিষয় জানা জরুরি

চ্যাটজিপিটি কি ধীরে ধীরে ভুলিয়ে দিচ্ছে মানুষের স্মৃতি?

প্রথমবারের মতো মানুষের শরীরে এআই দিয়ে তৈরি ভাইরাস প্রবেশ


রুপসীবাংলা৭১ তথ্যপ্রযুক্তি ডেস্ক : বাংলাদেশের আকাশে দেখা মিলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। রোববার রাতে চিরচেনা রূপালি চাঁদের কিছুটা কালচে লাল রং ধারণ করতে দেখা গেছে।

রাজধানী ঢাকার বাসিন্দাদের অনেকে চাঁদের এ মহাজাগতিক রূপ দেখতে পেয়েছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে চন্দ্রগ্রহণ শুরু হলে রাজধানীর আকাশে চাঁদ দেখা যায় আংশিক ঢাকা অবস্থায়। মধ্যরাতে সেই চাঁদ কালচে আভার রূপ নেয়।

এর আগে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, রোববার রাত ৯টা ২৭ মিনিট ৬ সেকেন্ডে চন্দ্রগ্রহণ শুরু হওয়ার দৃশ্য ঢাকা থেকে দেখা যাবে। রাত ১২টা ১১ মিনিট ৪৮ সেকেন্ড থেকে দেখা যাবে কেন্দ্রীয় চন্দ্রগ্রহণ। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রোববার দিনগত রাত ২টা ৫৬ মিনিট ৩০ সেকেন্ডে শেষ হবে।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যমগুলোও জানিয়েছে, রোববার রাতে ভারতের বিভিন্ন স্থান থেকেও পূর্ণগ্রাস চন্দ্রহণ দেখা যাচ্ছে।

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদের পুরো শরীর ঢেকে দেয় পৃথিবীর ছায়া। ফলে এসময়ে চাঁদের রং পাল্টে রূপালি থেকে কালচে লাল হয়ে উঠে। জ্যোতির্বিজ্ঞানীরা এটিকেই ‘ব্লাডমুন’ বলে থাকেন।

যখন সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় অবস্থান করে এবং পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে, এর ফলে চন্দ্রগ্রহণ হয়। তবে একই সরলরেখায় অবস্থান করলেও, এদের মধ্যে থাকা কৌণিক দূরত্বের ওপর নির্ভর করে গ্রহণ পূর্ণগ্রাস হবে নাকি খণ্ডগ্রাস।

এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি ৭ সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়ে ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে। মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে গ্রহণ। বাংলাদেশ সময় অনুযায়ী ৭ সেপ্টেম্বর রাত ৯টা ২৮ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে এমন স্থান হলো—পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত। এ দুই প্রান্তের কিছুটা পূর্ব-পশ্চিমেও আংশিক গ্রহণ দেখা যাবে।

তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে এটি দেখা যাবে না।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

নির্বাচন নিয়ে কিছুটা উদ্বিগ্ন আমরা : মির্জা ফখরুল

Next Post

বিসিএস পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা

Next Post
বিসিএস পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা

বিসিএস পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.