ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

কবরের সংকটে এক গ্রামের হাসি-কান্নার গল্প

admin by admin
July 31, 2025
in বিনোদন
0
কবরের সংকটে এক গ্রামের হাসি-কান্নার গল্প

RelatedPosts

শিল্পকলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান

২০২৮ সালে এডিনবার্গ উৎসবে ‘কুচ কুচ হোতা হ্যায়’

মা হারালেন চিত্রনায়িকা পপি

রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : চিট্টি জয়পুরম—একটি শান্তশিষ্ট গ্রাম। সেখানকার কবরস্থানে জায়গা আছে মাত্র চারটি। বিষয়টি নিয়ে চিন্তায় পড়ে যান গ্রামের প্রধান। চিন্তিত পুরো গ্রামবাসীও।

সমাধানের খোঁজে প্রধান আশপাশের গ্রামে জমি চান, কেউ দিতে চায় না, কেউ আবার আকাশছোঁয়া দাম চায়। জমির বন্দোবস্ত না হওয়ায় সিদ্ধান্ত হয়, লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে—কে পাবেন শেষ কবরগুলো।ঠিক তখনই ঘটে অপ্রত্যাশিত ঘটনা—বিষাক্ত মদ খেয়ে হঠাৎ মারা যায় চারজন। কবরের শেষ চারটি জায়গা চলে যায় তাদের দখলে।

আবারও দুশ্চিন্তায় পড়ে যান প্রধান। কী করা যায়? তিনি ভাবেন পুরনো কবরগুলো খালি করে নতুন কবর বানানো যায় কি না। পুরনো কবর খুঁজতে শুরুও করেন। কিন্তু গ্রামবাসী তাতে রাজি নয়।

তাদের দাবি, পূর্বপুরুষের কবর ভাঙা যাবে না।এই ব্যতিক্রমী সংকট আর তার মাঝখানে জন্ম নেওয়া আবেগ, রসবোধ ও নেতৃত্বের গল্প নিয়েই নির্মিত হয়েছে তেলেগু ভাষার সিনেমা ‘উপ্পু কাপ্পুরম্বু’। অর্থাৎ লবণ আর কর্পূর—দেখতে একই হলেও গুণে ভিন্ন। এই রূপক ধরেই ফুটে উঠেছে গল্পের সূক্ষ্ম সব মূল্যবোধ। ১৭শ শতকের তেলেগু দার্শনিক-কবি ভেমানার একটি কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটির নাম ও ভাবনা নেওয়া হয়েছে।

মুক্তি পেয়েছে অ্যামাজন প্রাইম ভিডিওতে।

গল্পের কেন্দ্রে রয়েছে অপূর্বা—যার ভূমিকায় কীর্তি সুরেশ। বাবার অকালমৃত্যুর পর অনিচ্ছাসত্ত্বেও গ্রামের প্রধানের দায়িত্ব নিতে হয় তাকে। রাজনীতি বা প্রশাসনের কোনো অভিজ্ঞতা না থাকায় শুরুতে অনভিজ্ঞতা ও অদ্ভুত ব্যবহারে গ্রামবাসী সন্দিহান ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই দুর্বলতাই তার শক্তিতে পরিণত হয়। তিনি হয়ে ওঠেন একজন মাটির মানুষ, সংবেদনশীল নেত্রী।

যদিও কোথাও কোথাও ছবির গতি কিছুটা ধীর মনে হতে পারে, আবার কিছু নাটকীয়তা বাড়াবাড়ি বলে মনে হতে পারে, তবে হৃদয় ছুঁয়ে যাওয়া অভিনয়, অনন্য কাহিনি ও ব্যঙ্গ-রসের সংমিশ্রণে সিনেমাটি দর্শককে ধরে রাখে শেষ পর্যন্ত। ‘উপ্পু কাপ্পুরম্বু’ এক কোমল, ভাবনাজাগানিয়া সিনেমা—যা নেতৃত্ব, হারানো এবং মানুষের অদেখা গুণাবলি নিয়ে প্রশ্ন তোলে, ভাবায়, আর একসঙ্গে বাঁচার মূল্যবোধ শিখিয়ে যায়।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

পুঁজিবাজারে আজীবন অবাঞ্ছিত ঘোষণা,সালমান এফ রহমানকে ১০০ কোটি, ছেলেকে ৫০ কোটি টাকা জরিমানা

Next Post

কিশোরগঞ্জে পানিতে ডুবে দুইশিশুর মৃত্যু

Next Post
কিশোরগঞ্জে পানিতে ডুবে দুইশিশুর মৃত্যু

কিশোরগঞ্জে পানিতে ডুবে দুইশিশুর মৃত্যু

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.