ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিমান ট্র্যাজেডি,শেষযাত্রায়ও বোন নাজিয়ার সঙ্গী নাফি

admin by admin
July 24, 2025
in অন্যান্য
0
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিমান ট্র্যাজেডি,শেষযাত্রায়ও বোন নাজিয়ার সঙ্গী নাফি

RelatedPosts

দেশপ্রেমিক ধীরেন্দ্রনাথ দত্তের ১৪০তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন।

পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলোছাত্রদল নেতারা

পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : জীবনের শেষযাত্রাতেও বড় বোন তাহিয়া আশরাফ নাজিয়ার (১৩) চোখের আড়াল হতে চায়নি ছোট ভাই আরিয়ান আশরাফ নাফি (৯)। আর তাই তো বোন পৃথিবী ছেড়ে চলে যাওয়ার ২৪ ঘণ্টার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বোনের পাশে উত্তরার কামারপাড়ার একটি কবরস্থানে গতকাল নাফিকে দাফন করা হয়। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ছোট্ট নাফি অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। নাফির বড় বোন নাজিয়া ছিল মাইলস্টোন স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। আর নাফি তৃতীয় শ্রেণির। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নাজিয়ার শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় অসহনীয় ব্যথা সয়ে সোমবার দিবাগত রাত ২টা ৩২ মিনিটে মারা যায়। এর কয়েক ঘণ্টা পরেই হাসপাতালটির আইসিইউতে চিকিৎসাধীন নাফিও চলে যায়। আইসিইউর ১০ নম্বর শয্যায় ৯৫ শতাংশ পোড়া দেহ নিয়ে চিকিৎসা নিচ্ছিল নাফি। আইসিইউর সামনে বাংলাদেশ প্রতিদিনকে নাফি-নাজিয়ার মা তাহমিনা বলেন, সম্পর্কে ভাই-বোন হলেও নাজিয়া-নাফির মধ্যে ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তারা একজন আরেকজনকে না দেখলে অস্থির হয়ে যেত। এজন্যই নিজের ক্লাস শেষে দুর্ঘটনার সময় নাফি তার বোনকে আনতে দৌড়ে গিয়েছিল।

আর তখনই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। তিনি আরও বলেন, দুর্ঘটনার কিছুক্ষণ আগে আমি ওদের জন্য মাঠে অপেক্ষা করছিলাম। ছেলে আরিয়ানের স্কুল আগে ছুটি হয়। মেয়ের ছুটি পরে হয়। ১টার পর আরিয়ান তার খালাতো ভাই জুনাইদকে নিয়ে নাজিয়াকে আনতে যায়। জুনাইদও মাইলস্টোনের শিক্ষার্থী। ঠিক তখন বিমানটি স্কুলের ওপর এসে পড়ে। দুর্ঘটনায় ছেলেমেয়ে দুজনের গায়ের চামড়া এমনভাবে পুড়েছে যে, এখানে আসার পর প্রথমে ওদের চিনতে পারছিলাম না। আমি নাম ধরে ডাকার পর ছেলে জ্ঞান থাকার কারণে আমাকে উদ্দেশ্যে করে বলে উঠে, ‘আম্মু আমি আরিয়ান।’ তখন ওকে চিনতে পারি। কিন্তু মেয়ের সামনে দিয়ে কয়েকবার খুঁজলেও চেহারা পুড়ে যাওয়ায় ওকে চিনতে পারিনি। আমার মেয়ের পা থেকে মাথা পর্যন্ত পুড়ে যায়। ছেলে বার্নে এসে চিকিৎসা পেলেও মেয়ে চিকিৎসা পাওয়ার মতো সুযোগ পায়নি। মেয়েটা আমার অনেক কষ্ট পেয়ে মারা যায়।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

গাজীপুরে চোর সন্দেহে গণপিটুনি, আরও এক যুবকের মৃত্যু

Next Post

৪৯তম বিশেষ বিসিএসের সিলেবাস প্রকাশ, পদ ৬৮৩

Next Post
৪৯তম বিশেষ বিসিএসের সিলেবাস প্রকাশ, পদ ৬৮৩

৪৯তম বিশেষ বিসিএসের সিলেবাস প্রকাশ, পদ ৬৮৩

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.